

বনগাঁ:আজও আমাদের এই বাংলার সংস্কৃতির পরতে পরতে মিশে আছেন রাইকিশোরী। আমাদের রবি ঠাকুর ভানুসিংহের পদে লেখেন ‘জয় জয় রাধা’। অবন ঠাকুর আঁকেন রাই-কানুর রাসলীলার পট। মান্না দে থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, তাবড় তাবড় গাইয়েরা একজোটে রেকর্ড করেন গীতিনাট্য- ‘শ্রীরাধার মানভঞ্জন’। এখনও শান্তিপুরের রাস উৎসবে প্রতি বছর ছোট্ট মেয়েদের ফুলের গয়নার মুড়ে সাজানো হয় রাধারাণীর বেশে। তেমনই রাইকিশোরীকে নিয়ে ছোট থেকেই বিভিন্ন মঠ মন্দির সহ অসংখ্য মঞ্চে গীতিনাট্য মঞ্চস্থ করে সুনাম অর্জন করেছেন বনগাঁর নৃত্য শিল্পী বৈশালী ব্যানার্জি ।

গত ৮ ডিসেম্বর রূপনৃত্যম সেন্টার অফ পারফরমিং আর্টস আয়োজিত ১৯তম জাতীয় নৃত্য উৎসব “উদয়ন নৃত্য কলা উৎসব” এর মঞ্চে এবার তিনি পেলেন উদয়শঙ্কর নৃত্য রত্ন সম্মান ।

নৃত্য শিল্পী বৈশালী ব্যানার্জির কথায়, নৃত্যের মানে বিভিন্ন মানুষের কাছে ভিন্ন প্রকৃতির শিল্প। অনেকে মনে করেন এটি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মোক্ষম থেরাপি বা ব্যায়াম । আবার অনেকে এই উপায়কেই পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেন মনের আনন্দে। বিশ্বের সব নৃত্যশিল্পী নাচের মাধ্যমে নিজেকে উপভোগ করার রসদ খোঁজেন। নিজেকে খুঁজে পেতে নাচের মত শৈল্পিক দিকগুলিকে আঁকড়ে ধরে থাকতে ভালবাসেন। নাচ হল মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নৃত্য ও ভাষা একসূত্রে বাধা। দেখুন ভিডিও

ভরতনাট্যম-
তামিলনাড়ুর প্রাচীন নৃত্যের ঘরানা একটি। দক্ষিণের বহু মন্দিরের গায়ে এই নৃত্যের বিভিন্ন কৌশল ও ভঙ্গিতে নর্তক-নর্তকীদের চিত্র নির্মিত করা হয়েছে। ভারতের সুপরিচিত ও ঐতিহ্যবাহী শিল্পে মধ্য়ে অন্যতম। দেশ ও বিদেশে এই নাচের জনপ্রিয়তা রয়েছে।

কথাকলি-
১৭ শতকে কেরালায় এই নৃত্যটি প্রথম প্রকাশ। গল্পের মত করে খেলা, এইভাবে শুরু হয়। রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনিগুলিকে সুন্দর অঙ্গভঙ্গি দিয়ে কথাকলি নাচের মাধ্যমে পরিবেশন করা হয়।

নৃত্যের কিছু স্বাস্থ্যকর সুবিধা রয়েছে, সেগুলি কী কী, একঝলকে দেখে নিন…
স্মৃতিশক্তি উন্নত করতে:
নাচ হল কাজ করার একটি চমৎকার উপায়। নিয়মিত নাচ স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ও জ্ঞানের দক্ষতা বাড়াতে সাহায্য করে।
ট্রেডমিলে দৌড়ানো, হাঁটা এবং বাইক চালানো-সহ অন্যান্য ধরণের ওয়ার্কআউটের তুলনায় নাচ হার্টের স্বাস্থ্যের জন্য অনেক ভাল ভূমিকা পালন করে।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো অসুখও দূরে থাকে।

স্ট্রেস কমাতে সাহায্য করে:
কঠিন পরিস্থিতিতে, সঙ্গীত শুনলে মানসিক চাপ কমে। ঠিক তেমনিভাবেই মানসিক চাপ থেকে নিজেদের মুক্ত করতে নাচ করতে পারেন। অবসাদকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে।
স্লিম ও ফিট:
প্রতিদিন ১ ঘণ্টা করে নাচ করলে শরীর থাকে ফিট ও সুস্থ। শরীরের নমনীয় দিকগুলিকে উন্নত করতে সাহায্য করে বেশি। ওজন নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্য়ে অন্যতম। মনের আনন্দে নাচলে প্রায় ৩০০-৮০০ ক্যালোরি ক্ষয় হতে পারে।



