কলকাতায় কালবৈশাখীর সতর্কতা , দক্ষিণবঙ্গের ছয় জেলায় ৬০ কিমি বেগে হতে পারে ঝড় ! আবহাওয়ার আপডেট জানুন

0
115

গরমে গলদঘর্ম অবস্থা বঙ্গবাসীর। তবে স্বস্তির বৃষ্টি আসছে শীঘ্রই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও এই অসহনীয় গরম থাকবে। তবে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত। ফলে গরম খুব একটা কমবে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে দাপাদাপি শুরু করেছে চৈত্রের শেষের গরম (Weather In West Bengal)। শুক্রবার থেকেই কলকাতা (Kolkata Weather) ও আশপাশের জেলাগুলিতে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়ায় আরও অস্বস্তিতে সাধারণ মানুষ। শনিবারের জন্যও তেমন স্বস্তির খবর দিল না আবহাওয়া দফতর। জানানো হয়েছে, গরমের দাপট বজায় থাকবে (Weather Update), যদিও বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে। আর সর্বনিম্ন থাকবে প্রায় ৪৯ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় এক–দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তির সম্ভাবনা কম।

আইএমডি’‌র তরফে জানানো হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বীরভূম জেলায় এক–দু’টি জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের মতো তাপপ্রবাহের আশঙ্কা নেই উত্তরবঙ্গে (North Bengal Weather)। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মোটের উপর, দক্ষিণবঙ্গকে আজও গরমের সঙ্গে লড়াই করতেই হবে। বিক্ষিপ্ত বৃষ্টি কিছু জায়গায় সাময়িক স্বস্তি দিলেও পুরো অঞ্চলের গরম কমার সম্ভাবনা এখনই নেই।

Previous articleভোটের আগে সক্রিয় ইডি, পুরসভায় নিয়োগ-দুর্নীতি তদন্তে ইডি তলব করল মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে!
Next articleমমতার কপ্টারের কাছে ‘রহস্যময়’ ড্রোন! নজর পড়তেই খতিয়ে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here