

হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে ডাউনটাউন এলাকায় বৃহস্পতিবার ভোররাতে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত দু’জন ন্যাশনাল গার্ড সদস্য। হোয়াইট হাউস থেকে মাত্র কিছুটা দূরে ফারাগুট স্কোয়ারের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, গোলাগুলির সময় ঘটনাস্থলের কাছাকাছি বেশ কয়েকটি বিকট শব্দ শোনা যায় এবং একটি ব্যস্ত এলাকা থেকে লোকজনকে দ্রুত পালাতে দেখা যায়।

গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে উপস্থিত না থাকলেও (তিনি ফ্লোরিডায় ছিলেন), তাঁকে সঙ্গে সঙ্গে ঘটনার কথা জানানো হয়। এই ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ট্রাম্প এসব বন্দুকধারীদের ‘পশু’ বলে অভিহিত করেন এবং হুঁশিয়ারি দেন যে এই কাজে যারা যুক্ত, তাদের কঠোর মূল্য চোকাতে হবে। তিনি তাঁর পোস্টে লেখেন, “যে পশু দুই ন্যাশনাল গার্ডসম্যানকে গুলি করেছে, সে গুরুতর জখম হলেও তাকে কঠোর মূল্য চোকাতে হবে। দুই ন্যাশনাল গার্ডসম্যান গুরুতর আহত হয়েছেন… ঈশ্বর আমাদের ন্যাশনাল গার্ড এবং আমাদের সমস্ত সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থার মঙ্গল করুন। ওঁরা সত্যিই মহান মানুষ।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, ওয়াশিংটন ডিসি-তে নিরাপত্তা আরও জোরদার করতে প্রেসিডেন্ট ট্রাম্প অতিরিক্ত ৫০০ জন ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
https://x.com/realDonaldTrump/status/1993801758326616561?t=EYAegJPnuR-Z25LLmzqi4A&s=19






