প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Weather রবিবাসরীয় দুপুরে স্বস্তির বৃষ্টি! সন্ধে নামল সীমান্ত শহর বনগাঁতেও,বর্ষার দাপটে নাজেহাল উত্তরবঙ্গ

deshersamay

Share article:

রবিবাসরীয় দুপুরে ঝেঁপে বৃষ্টি কলকাতা-সহ সীমান্ত শহর বনগাঁতেও । পূর্বাভাস মতোই বেলা গড়াতে অন্ধকার করে আসে চারিদিক। ঠান্ডা হাওয়ায় স্বস্তি ফেরে। বইছে দমকা হাওয়াও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বর্ষা ঢুকেছে রাজ্যে ফলে বৃষ্টি হবে এখন। কিন্তু শনিবার ছিটেফোঁটা বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। যোগ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসের জোড়া অনুষ্ঠান থাকায়, রীতিমতো চিন্তায় ছিলেন আয়োজকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন রাজ্যে। তবে, যোগ দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর নামল বৃষ্টি।

রবিবার সকাল থেকেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনাও প্রবল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আজ রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন