Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

WB Election 2026:পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, প্রথম দফায় ১৫২ আসনে, দ্বিতীয় দফায় ১৪২ , ৪ মে ফল ঘোষণা ,কোন জেলায় কবে ভোট, জেনে নিন বিস্তারিত

deshersamay

Share article:
হীয়া রায়, দেশের সময়

ভোটের বাদ্যি বেজে গেল বাংলায়। 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Election Date) নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল।

সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে ফল ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চার রাজ্যে বিধানসভা ভোট হবে। তবে সেই সব রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ শেষ হবে। অসম, কেরল ও পন্ডিচেরিতে এক দফায় ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে এক দফায় ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। একমাত্র বাংলাতেই দু’দফায় ভোট হবে।

প্রথম দফায় ভোট কোন কোন জেলায়

কোচবিহার (৯টি আসন)

আলিপুরদুয়ার (৫টি আসন)

জলপাইগুড়ি (৭টি আসন)

কালিম্পং ও দার্জিলিং (৪টি আসন)

উত্তর ও দক্ষিণ দিনাজপুর (১৮টি আসন)

মালদা ও মুর্শিদাবাদ (৩৪টি আসন)

পূর্ব মেদিনীপুর (১৬টি আসন)

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম (১৮টি আসন)

পুরুলিয়া (৯টি আসন)

বাঁকুড়া (১২টি আসন)

পশ্চিম বর্ধমান ও বীরভূম (২০টি আসন)

দ্বিতীয় দফায় ভোট

নদিয়া (১৭টি আসন)

উত্তর ২৪ পরগনা (৩৩টি আসন)

দক্ষিণ ২৪ পরগনা (৩১টি আসন)

কলকাতা (১১টি আসন)

হাওড়া (১৬টি আসন)

হুগলি (১৮টি আসন)

পূর্ব বর্ধমান (১৬টি আসন)

বাংলায় গত নির্বাচনে ৮ দফায় ভোট গ্রহণ করা হয়েছিল। এবার ভোট হবে ২ দফায়। কেন ভোটের দফা কমানো হল তা নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেব, পশ্চিমবঙ্গে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখেছে কমিশন। তাতে মনে করা হয়েছে, ২ দফাতেই ভোট করানো যথেষ্ট।

জ্ঞানেশ কুমার আরও বলেন, আগের বার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বাংলায় যে সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের ভোটের প্রক্রিয়ার বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন