প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

WB Assembly Election 2026: মমতার ম্যারাথন প্রচার: রইল তথ্য ও চিত্র

deshersamay

Share article:
পার্থ সারথি নন্দী , দেশের সময়

বাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার চারটি জনসভা এবং একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট গোপালপুর , এভাবেই একের পর এক ক্লান্তিহীন প্রচার কর্মসূচি সারছেন তৃণমূল নেত্রী। তিনটি জনসভার পর বৃহস্পতিবার দুপুরে বরাহনগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করেন মমতা। দুপুর আড়াইটে নাগাদ ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূল সুপ্রিমো। নীচে রইল এদিনের খন্ড চিএ:

 ‘কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে! ফোনে বলছে ভোট দিন’, মিনাখাঁ থেকে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার :

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মিনাখাঁ: ভোটপ্রচারে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়। টাকা দিয়ে বিজেপি ভোটপ্রচার করছে বলে এদিন বিজেপিকে আক্রমণ করেন মমতা।

৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব! মিনাখাঁর সভা থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতার ।

নোয়াপাড়া:আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না’, মোদিকে আক্রমণ মমতার:

নোয়াপাড়া কেন্দ্রের দলীয় প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে পলতার শান্তিনগর হেলথ সেন্টার মাঠের জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । নোয়াপাড়া বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি ।

এই কেন্দ্র থেকেই তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছেন প্রয়াত তৃণমূল নেতা বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু । তবে, গতবারের বিদায়ী বিধায়ক মঞ্জুকে ছাব্বিশের ভোটে সেখান থেকে আর প্রার্থী করেনি দল । পরিবর্তে দলের তরফে টিকিট দেওয়া হয়েছে তরুণ মুখ তৃণমূল ছাত্র পরিষদের রাজ‍্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে । নেতৃত্বের এই বিরূপ আচরণে ক্ষুদ্ধ হয়ে দলের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করেন তৃণমূল নেত্রী মঞ্জু । রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । তবে, তিন বারের বিদায়ী বিধায়ক মঞ্জু বসু অন‍্য কোনও দলে যোগ না-দেওয়ার কথাও জানিয়ে দেন জনসমক্ষে ।

সেই পরিস্থিতিতেই বৃহস্পতিবার নোয়াপাড়ার জনসভায় যোগ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

পানিহাটি: ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর চাইলে দেবেন না’! পানিহাটিতে সতর্কবার্তা মমতার:

ভোটের প্রচারে বৃহস্পতিবার পানিহাটিতে জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত রয়েছেন পানিহাটি বিধানসভার প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, কামারহাটির মদন মিত্র, খড়দহের প্রার্থী দেবদীপ পুরোহিত, ইন্দ্রনীল সেন এবং সাংসদ সৌগত রায়। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা৷ পানিহাটির সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী৷ তুললেন বিজেপির বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ৷

বরানগর : তৃণমূল প্রার্থী সায়ন্তিকার সমর্থনে মিছিল মমতার

বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তিনি রাজারহাটে পৌঁছন। সেখানে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি এবং সুজিত বোসের সমর্থনে জনসভার আয়োজন করা হয়েছে। মমতাই প্রধান বক্তা।

বাগুইআটি::বরাহনগরে পুলিশের নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ মমতা

রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি এবং বিধাননগরের প্রার্থী সুজিত বসুর সমর্থনে জনসভায় মমতাই প্রধান বক্তা। সেখানে গিয়ে বরাহনগরে পদযাত্রার নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

বাগুইআটির জনসভার আগে মমতা বরাহনগরে পদযাত্রা করেছেন। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন সেখানকার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রার সময় পুলিশ যে নিরাপত্তার ব্যবস্থা করেছিল তা নিয়ে অসন্তুষ্ট মমতা। জানিয়েছেন, সরু ফিতে দিয়ে ভিড় আটকানোর বন্দোবস্ত করা হয়েছিল।

রাজ্যের পুলিশ-প্রশাসন ভোটের মুখে এখন নির্বাচন কমিশের নিয়ন্ত্রণে। সেই কারণেই তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘‘বরাহনগরে পুলিশের নিরাপত্তা ঢিলেঢালা ছিল। আমি চার জায়গায় স্ট্যাম্পেড আটকেছি। মহিলাদের টেনে তুলেছি। তার পর এখানে এলাম। রাস্তায় লক্ষ লক্ষ লোক। সরু ফিনফিনে দড়ি নিয়ে পুলিশ দাঁড়িয়েছিল। বিজেপির মিটিংয়ের জন্য তো বড় ব্যারিকেড রাখা হয়। একটা স্ট্যাম্পেড হয়ে গেলে কে দায়িত্ব নেবে?’’

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন