Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

UNION BUDGET 2025: এবার বাজেটে বড় প্রাপ্তি মহিলাদের? মহালক্ষ্মীকে স্মরণ করে বড় বার্তা মোদীর , প্রধানমন্ত্রীর বার্তায় কি কর ছাড়ের ইঙ্গিত?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই নিয়ে ৮ বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। প্রতিবারের মতোই এবারও একরাশ আশা-প্রত্যাশা নিয়ে বাজেটের দিকে তাকিয়ে আম-আদমি। বাজেট মানেই দেশের ভাঁড়ারের খবর। বাজেট মানেই আগামীর খরচ-খরচার রূপরেখা। তাই এবার বাজেট অধিবেশন শুরু আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মহালক্ষ্মীর স্তব পাঠ করলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী বাজেট পেশের আগে সম্পদ ও সমৃদ্ধির দেবীকে স্মরণ করলেন। বললেন,’সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভুক্তি মুক্তি প্রদায়িনী, মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমোস্তুতে’। বললেন, ‘মা লক্ষ্মী আমাদের সিদ্ধি , বুদ্ধি, সমৃদ্ধি, কল্যাণ দান করেন। প্রার্থনা করি, দেশের গরিব মানুষ মধ্যবিত্তর উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হোক। ‘

সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে।  শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তার আগে শুক্রবার রীতি অনুসারে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী মনে করালেন,’বিকশিত ভারতকে আরও শক্তিশালী করার জন্যই এই বাজেট’ ।

প্রধানমন্ত্রী বললেন, আগামীতে দেশের সর্বাঙ্গীন বিকাশের কথা ভেবেই তৈরি হচ্ছে বাজেট। ‘বিকশিত ভারতের সঙ্কল্প নেওয়া হয়েছে’। তিনি আশ্বাস দিলেন, এই বাজেট এক নতুন বিশ্বাস তৈরি করবে দেশের মানুষের মধ্যে।  এবার বাজেটে বিশেষ ভাবে নারীশক্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রতি নারী যেন সম্মানপূর্ণ জীবন পান, সমানাধিকার পান, সে-কথা ভেবে এবার বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম – এটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে এল যুবশক্তির কথা বললেন। এখন যাঁরা ২৪-২৫। তাঁরাই দেশের ভবিষ্যৎ।  দেশে যুব-শক্তির ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। মোদি বললেন, ‘তারা যখন ৪০-৪৫ বছর বয়সে পৌঁছবেন তখন তাঁরা খুবই লাভবান হবেন। বিকশিত ভারতকে আরও শক্তিশালী করার জন্যই এই বাজেট’। যুব-সাংসদদের এই বাজেট অধিবেশনে যোগ দিতে বিশেষ ভাবে আহ্বান জানান  প্রধানমন্ত্রী।       

 https://x.com/narendramodi/status/1885188888978706759?t=oVPsBwXqsS_N7P4_EHD7Wg&s=19

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “নবীন উদ্ভাবন, সমাবেশি নীতি এবং বিনিয়োগ হবে ভারতের অর্থনৈতিক রোডম্যাপের ভিত্তি।” প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বার্তার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এদিন অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-২৫ সংসদে পেশ করেছেন। শনিবার ১ ফেব্রুয়ারি তিনি তাঁর অষ্টম বাজেট পেশ করবেন।

বর্তমানে করদাতাদের বড় অংশই নতুন কর ব্যবস্থায় স্থানান্তরিত হয়েছে। সরকারি তথ্য অনুসারে, ৭২% করদাতা ইতিমধ্যেই নতুন কর কাঠামোর আওতায় এসেছেন।

মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, নতুন কর কাঠামোতে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে:
 ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হতে পারে।
১৫-২০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে নতুন ২৫% কর হার চালু হতে পারে।
আয় সীমা (টাকা)    কর হার
০ – ৩ লক্ষ                 শূন্য

৩ – ৭ লক্ষ                  ৫%
৭ – ১০ লক্ষ                ১০%
১০ – ১২ লক্ষ             ১৫%
১২ – ১৫ লক্ষ            ২০%
১৫ লক্ষের বেশি        ৩০%
সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রাস্ফীতি ও মজুরি না বাড়ার কারণে মধ্যবিত্ত শ্রেণি বেশ চাপে রয়েছে। তাই ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কর ছাড়ের মাধ্যমে সাধারণ মানুষের উপর করের বোঝা কমানো হতে পারে বলে অনেকে আশাবাদী। এখন সবার নজর ১ ফেব্রুয়ারির বাজেট ঘোষণার দিকে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন