Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Snan Yatra: বনগাঁয় জগন্নাথ মন্দিরে স্নানযাত্রায় পুণ্যার্থীদের ভিড় , আম-কাঁঠাল নিবেদন ৫৬ ভোগে: দেখুন ভিডিও

deshersamay

Share article:

বনগাঁ : স্নানযাত্রা উৎসব শুরু বনগাঁ জগন্নাথ মন্দিরে। ১০৮ ঘড়া  জলে পঞ্চামৃতের মিশ্রণে অভিষেক পর্ব চলে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার। বুধবার মূল মন্দিরের সামনে করা হয় বিশেষ স্নান বেদি। সেখানেই হল স্নান যাত্রার নানা আচার-অনুষ্ঠান। এর পরেই ১৫ দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব।

ধুম জ্বরে কাবু নীলমাধব সুস্থ হয়ে ফের দর্শন দেবেন রথযাত্রার দিনে। তার আগে আজ বুধবার শেষবারের মতো স্নানযাত্রার পরে ভক্তদের মাঝে ধরা দেন গজবেশে। প্রভুর রাজকীয় স্নানযাত্রার জন্য বনগাঁর ছয়ঘরিয়ার  নরহরিপুর জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে মণ্ডপ। যেখানে বিশেষ উপচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠান সম্পূর্ণ হয়। রাতে গজবেশে ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ। তারপরেই অন্তরালে চলে যাবেন তিনি। তার পর একে বারে রথযাত্রার দিন ২৬ জুন মন্দিরের দরজা খুলবে। দেখুন ভিডিও

এ বারই বনগাঁয় প্রথম বার গড়াবে জগন্নাথদেবের রথের চাকা। পুরীর মতো সমস্ত রীতি মেনে এদিন জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পূর্ণ হয়। মূল গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহ ত্রিমূর্তি অধিষ্ঠান করবে বিশেষ মন্ডপে। স্নান যাত্রা দেখতে দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পুণ্যার্থীরা ভিড় করেন মন্দির প্রাঙ্গণে ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন