Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

SIR Supplimentary List: প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, কোথায় দেখবেন নাম?

deshersamay

Share article:

Supplimentary List: অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ইসিআই-এর ওয়েব সাইটে আপলোড হয়েছে। ECI অ্যাপে দেখা যাবে নাম।

অবশেষে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তবে ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে কম জল্পনা হয়নি। চলেছে মামলা মোকদ্দমা। অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল সোমবার। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ইসিআই-এর ওয়েব সাইটে আপলোড হয়েছে। ECI অ্যাপে দেখা যাবে নাম।

সুপ্রিম কোর্টের নির্দেশে, ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার ওই নামগুলি খতিয়ে দেখছেন। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, রাত ৯টায় প্রকাশ হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। তবে তা হয়নি। মধ্যরাতে প্রকাশ পায় সাপ্লিমেন্টারি লিস্টের তালিকা।

কমিশনের ওয়েবসাইট ও ECI অ্যাপে দেখা যাবে নাম।
voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ ও ২০২৬ অপশনে।

SIR সাপ্লিমেন্টারি অপশনে ক্লিক করতে হবে। এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে হবে ।

নাম দেখা যাবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে ECI নেট অ্যাপে দেখা যাবে তালিকা
আর যাঁরা অনলাইনে পারবেন না, অফলাইনেও দেখা যাবে নাম। জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। পাশাপাশি এসিডও ও এডিএম-এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। তাছাড়া, প্রত্যেক বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন