SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী , ওদের ফাঁদে পা দেবেন না বললেন বিজেপি বিধায়ক : দেখুন ভিডিও

0
184

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার আশঙ্কায় মতুয়া সমাজের একাংশে ক্ষোভ চরমে। এই প্রক্রিয়াকে “অন্যায়” বলে আখ্যা দিয়ে বিক্ষোভে নেমেছেন তারা। প্রতিবাদের স্বর আরও জোরদার করেছেন সাংসদ মমতা বালা ঠাকুরও।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর কলকাতায় সিইও দফতর অভিমুখে পদযাত্রা হবে। এ বিষয়ে  বনগাঁ দক্ষিণের  বিধায়ক স্বপন মজুমদার বলেন ওদের ফাঁদে পা দেবেনা! দেখুন ভিডিও

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু হতেই মতুয়া সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। এবার তাঁর নেতৃত্বাধীন মতুয়া সংগঠন ঘোষণা করেছে, এবার তারা কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতরে অভিযান চালাবে।

এই অভিযানে এবার সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

মতুয়া সমাজের ডাকেই এই পদযাত্রায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “১ ডিসেম্বর মতুয়াদের পদযাত্রায় আমি থাকছি, কারণ ওরা আমাকে থাকতে বলেছে। আমরা নির্বাচন কমিশনে যাব। মতুয়া সমাজের মানুষের সঙ্গে সুবিচার করা হচ্ছে না। ওদের ভোটেই বিজেপি-তৃণমূল জেতে, অথচ ওদেরই ভোটাধিকার আজ অনিশ্চিত।” 

এসআইআর নিয়ে মতুয়া সমাজের ক্ষোভ বাড়তে থাকায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই মনে করা হচ্ছে।

Previous articleসূর্যের বিকিরণে ‘বিগড়েছে’ সফটওয়্যার!বাতিল হতে পারে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার একগুচ্ছ ফ্লাইট, বিশ্বজুড়ে ৬ হাজার উড়ান বিপর্যস্ত, বিষয়টা ঠিক কী?
Next articleক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর হলেও নেই তেমন শীত, বাংলায় কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here