প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শহরের বুকে রাজ্য সাঁতার প্রতিযোগিতার আসর

deshersamay

Share article:
সুব্রত বক্সী , দেশের সময়

কলকাতা : গত ছয় ও সাত  জুন ২০২৬ বেহালার জেমস লং সরণিতে ইস্টার্ন রেলওয়ে সুইমিং পুলে অনুষ্ঠিত হলো সিনিয়র বিভাগের রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতা। রাজ্য সাঁতার সংস্থার অধীনে বারোটি জেলা নাম নথিভুক্ত করা আছে যার মধ্যে এবার দশটি জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী জেলাগুলি হল কোচবিহার, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা। মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলা এবারকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি।
পুরুষ ও মহিলা মিলিয়ে ১২৩ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উত্তর ২৪ পরগনার বিবেকানন্দ সরোবরের সানিথি মুখার্জি ২০০ মিটার বাটারফ্লাই তে প্রথম স্থান অধিকার করে, এছাড়াও সানিথি ১০০ মিটার বাটারফ্লাই তে দ্বিতীয় ও 50 মিটার বাটারফ্লাই তে তৃতীয় স্থান অধিকার করে। আমাদের জেলার লেকটাউন সুইমিংপুলের স্নিগ্ধা ঘোষ ৫০ মিটার বাটারফ্লাই তে প্রথম ১০০ মিটার বাটারফ্লাই তে তৃতীয় এবং ১০০ মিটার ফ্রি স্টাইলে দ্বিতীয় স্থান অধিকার করে। নোনা চন্দপুকুর অ্যাটলেটিক ক্লাবের শাশ্বত দাস পঞ্চাশ মিটার ও ১০০ মিটার বাটারফ্লাই এই দুটিতেই প্রথম স্থান অধিকার করে।

লেকটাউন সুইমিংপুলের আরেকজন প্রতিযোগী গৌরব কাবেরী ১৫০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম, ৮০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয়, ৪০০ মিটার ফ্রিস্টাইলে তৃতীয় এবং ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলে রিলেতে দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনার 400 মিটার ফ্রীস্টাইল এ আরেকটি পদক আসে। এই ইভেন্টে আমাদের জেলার স্নেহাশীষ সাহা তৃতীয় স্থান অধিকার করে।

আগামী ১৬ থেকে ২১শে জুন ২০২৬ গুজরাটের আমেদাবাদে বসতে চলেছে এই বিভাগের জাতীয় স্তরের প্রতিযোগিতা। এবার বাংলা থেকে ছয় জন পুরুষ ও ছ’জন মহিলা জাতীয় স্তরে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আশা করি জাতীয় স্তরে বাংলা খুব ভালো ফল করবে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন