Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

রেলে হকার উচ্ছেদের বিরুদ্ধে  সিটুর মিছিল বনগাঁয় : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ : রাজ্যজুড়ে রেলস্টেশন ও সংলগ্ন রেলের জমিতে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এই দাবিতে শিয়ালদা-বনগাঁ সেকশনের বনগাঁ স্টেশন এলাকায় সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করল বাম শ্রমিক সংগঠন সিটু। মিছিলে অংশ নেন বনগাঁ স্টেশনের হকার ও দোকানদাররা।

হকারদের বক্তব্য, ‘সাতাশি সাল থেকে এই স্টেশনে হকারি করছি। রেলের তরফে নোটিস দিয়ে গিয়েছে। আমরা কোথায় যাব, কী ভাবে সংসার চালাব বুঝতে পারছি না। তাই প্রতিবাদ মিছিলে অংশ নিলাম, যদি কোনও কাজ হয়।’ দেখুন ভিডিও

হকারদের আরও বক্তব্য, রেল যদি ভাড়া নিয়েও তাঁদের দোকান চালাতে দেয় তা হলেও আপত্তি নেই। বিকল্প একটা ব্যবস্থা করেই যেন উচ্ছেদ করা হয়। স্থানীয় সিটু নেতা পার্থ সাহা , ধৃতিমান পাল ও সিটু (citu) নেত্রীগার্গী চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে একমাসও হয়নি। এর মধ্যেই সারা রাজ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে। এটাই হয়তো ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করার চেষ্টা হলে সিটু রুখে দাঁড়াবে।’

হকার উচ্ছেদ আটকাতে বিশাল প্রতিবাদ মিছিল হয় এ দিন।  সিপিআইএম বনগাঁ শহর এরিয়া কমিটির ব্যানারে ওই মিছিল সোমবার বিকেলে ১ নম্বর রেলগেটের সামনে থেকে শুরু হয়ে স্টেশন এলাকায় শেষ হয়। মিছিলে অংশ নেন সিটু (citu) নেত্রীগার্গী চট্টোপাধ্যায় সহ কয়েকশো হকার পরিবার।

গত ১৯ মে পুলিশ প্রশাসনের তরফে বনগাঁ স্টেশনরোড সংলগ্ন এলাকায়  উচ্ছেদ সংক্রান্ত নোটিস দেওয়া হয়। আগামী ২২ জুন মধ্যে দোকান না সরালে প্রশাসন ভেঙে দেবে বলে জানানো হয়েছে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন