PM Narendra Modi: হাতে ক্যামেরা, সাতসকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার মোদীর : দেখুন ভিডিও
deshersamay


বঙ্গে ভোটপ্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। একাধিক প্রচারসভা রয়েছে। তবে তার মাঝেই গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন। ছবিও তোলেন। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। দেখুন ভিডিও

গতকাল সন্ধ্যায়, হাওড়া থেকে কলকাতা পর্যন্ত দীর্ঘ রোড-শো'র সময় হাওড়া ব্রিজের ওপর ছিলাম। আর আজ সকালে, হুগলি নদী থেকে এই ব্রিজকে দেখলাম! pic.twitter.com/UQgblRsetj
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
শুক্রবার সকালে শান্ত প্রিন্সেপ ঘাট। গঙ্গা ঘাটে হাতে গোনা লোকজন। কেউ বসে রয়েছেন। কেউ আবার প্রাতঃভ্রমণ করছেন। তার মাঝেই হঠাৎ করে তৎপরতা, ব্যস্ততা। হঠাৎ দেখা গেল নৌকাবিহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা। ছবি তুলছেন। তার মাঝেই জনগণকে দেখে হাত তুলে নমস্কার জানান। সারেন জনসংযোগও। কীরকম ছিল মোদীর নৌকাবিহার। সোশ্য়াল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।

