Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

PM Narendra Modi ‘নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছিল.., গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে’,  জঙ্গি ও পাকিস্তানকে চড়া সুরে আক্রমণ হুঙ্কার প্রধানমন্ত্রীর

deshersamay

Share article:

ভোপাল থেকে ‘নারীশক্তি’-র জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেনে আনলেন ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। শনিবার মহিলা সশক্তিকরণ মহা সম্মেলনে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘দেশের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা। এটাই ওদের পতনের কারণ।’

রানী আহিলাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা মহাসম্মেলনের আয়োজন হয়েছিল। মোদীর ভাষণেও ঘুরেফিরে এসেছে ‘মহিলা’, ‘নারীশক্তি’, ‘সিঁদুর’ প্রসঙ্গ। ঘুরিয়ে একহাত নেন পাকিস্তানকেও।

পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভবিষ্যতে এমন কিছু করলে, আরও মোক্ষম জবা দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ভোপালের জনসভা থেকে দাঁড়িয়ে বললেন, “গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে”।


‘অপারেশন সিঁদুর’কে ভারতের সবথেকে বড় ও সফল সন্ত্রাস দমন অভিযান বলে অ্যাখ্যা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোপালে আয়োজিত মহাসম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে দেশের নারীশক্তিকে চ্যালেঞ্জ করে পাকিস্তান নিজের বিপদ ডেকে এনেছে।

এদিন প্রধানমন্ত্রী বলেন , “পহেলগাঁওয়ে জঙ্গিরা শুধুমাত্র রক্ত ছড়ায়নি, আমাদের সংস্কৃতিকেও আক্রমণ করেছে। ওরা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছিল। জঙ্গিরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছিল। আর এই চ্যালেঞ্জই জঙ্গি ও তাদের মদতদাতাদের জন্য বিপদ ডেকে এনেছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন যে পাকিস্তানের ঘাঁটিতে হামলা চালিয়ে ভারত চমকে দিয়েছিল। তিনি বলেন, “পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে ঢুকে ক্যাম্প ধ্বংস করে দিয়ে এসেছে। অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবথেকে বড় ও সফল অভিযান ছিল। অপারেশন সিঁদুর স্পষ্ট জবাব যে সন্ত্রাসবাদের মাধ্যমে ছায়াযুদ্ধ আর সহ্য করা হবে না। এবার আমরা তাদের ঘরে ঢুকে মেরে আসব। যারাই সন্ত্রাসবাদীদের মদত দেবে, তাদের ভারী মূল্য চোকাতে হবে।”

গত কয়েকদিন ধরেই সিঁদুর নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। ‘অপারেশন সিঁদুর’-নিয়ে জোরকদমে প্রচার করছে বিজেপি। এখানেই আপত্তি কংগ্রেস-সহ বিরোধীদের। তাদের অভিযোগ, সেনার বীরত্বকে ভোটের স্বার্থে প্রচার করছে বিজেপি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারেও সিঁদুরের প্রসঙ্গে তুলে তিনি বলেছিলেন, বাংলায় মা-বোনেদের অপমান হয়।

এ দিনও প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংস্কৃতিতে সিঁদুর নারীশক্তির প্রতীক ছিল। এখন বীরত্বের প্রতীক।’ পাশাপাশি ‘অপারেশন সিঁদুরকে’ দেশের ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান বলেও মন্তব্য করেন তিনি। মোদী বলেন, ‘আমাদের সেনা এমন জায়গায় ঢুকে জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে এসেছে, পাকিস্তানি সেনা যা ভাবতেও পারেনি।’

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন