Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Photo Exhibition: ‘চিত্র যেথা ভয়শূন্য’! ধর্মতলায় সাংবাদিকদের ছবির মেলা

deshersamay

Share article:
মিলি দাস , দেশের সময়

Press photographers exhibition: সারা বছর তাঁরা ঘোরেন খবরের সন্ধানে। কাঁধে ক্যামেরার ব্যাগ নিয়ে ছুটে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সারা বছর তাঁদের চোখ থাকে ক্যামেরার ভিউ ফাইন্ডারে। বিপদের তোয়াক্কা না করে গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দি করার কাজ করেন, সেই চিত্র সাংবাদিকদের ছবি এ বার রাজপথে।

২৭০টি প্রকাশিত, অপ্রকাশিত ছবি নিয়ে সেজে উঠেছে প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’। ধর্মতলায় সিধো-কানহো ডহরে প্রদর্শনী চলবে ২৫  ফেব্রুয়ারি পর্যন্ত।

গত পাঁচ বছর থেকেই সরস্বতী পুজোয় ধর্মতলার কাছে এমন আয়োজন শুরু করেছে কলকাতা ফোটোজার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন। 

সেখানেই জায়গা পেয়েছে প্রবীণ থেকে নবীন চিত্র সাংবাদিকদের বিভিন্ন সময়ের ছবি।

গত বছরের চেয়ে এ বার ছবির সংখ্যা, চিত্র সাংবাদিকদের অংশগ্রহণ, দুই-ই বেড়েছে। 

প্রদর্শনী যাতে পথচলতি মানুষের চোখে পড়ে, সে ভাবেই সাজানো হয়েছে।

গ্যালারি নয়, মেলা নয়, ছবি প্রদর্শিত হচ্ছে কলকাতার রাজপথ সংলগ্ন ফুটপাথে। ফোটোজার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের  সদস্য দেবাশিষ রায় -এর মতে, গ্যালারিতেও চিত্র প্রদর্শনী হতে পারত। তার দর্শক সীমিত। বরং কলকাতার ব্যস্ততম রাস্তায় সাজানো ছবি চোখে পড়বে পথচলতি মানুষদের। ছবি পৌঁছে দেওয়া যাবে আরও বৃহত্তর পরিসরে।

কলকাতা ফোটোজার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের তরফে পিন্টু প্রধান জানালেন, গত বছরের চেয়ে এ বার ছবির সংখ্যা, চিত্র সাংবাদিকদের অংশগ্রহণ, দুই-ই বেড়েছে। প্রদর্শনী যাতে পথচলতি মানুষের চোখে পড়ে, সে ভাবেই সাজানো হয়েছে।

প্রদর্শনীতে কোথাও সাদা-কালো ফ্রেম। কোথাও আবার উৎসবের কলকাতার বিভিন্ন মুহূর্ত। কোথাও ক্রীড়াজগতের ছবি দিয়ে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী । 

বৃহস্পতিবার প্রদর্শনী শুরুর পর থেকেই পথচলতি মানুষদের কেউ কেউ সেখানে থমকে দাঁড়াচ্ছেন। এ দিন প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস । 

শুধু রাজনৈতিক প্রেক্ষাপট নয়, উৎসবের ছবি, প্রকৃতি, ফিচার— অনেক কিছুই জায়গা করে নিয়েছে প্রদর্শনীর তালিকায়। এ বছর আলোকচিত্র শিল্পী অথচ সাংবাদিক নন, তাঁদের ছবিগুলিও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন