প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

পেট্রাপোলে উদ্বোধন হলো আধুনিক ‘পিঙ্ক রুম’ , ভারত- বাংলাদেশ সীমান্তে যাত্রী স্বাচ্ছন্দ্যে অভিনব উদ্যোগ : দেখুন ভিডিও

deshersamay

Share article:

ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে যাতায়াতকারী নারী ও শিশুদের সুবিধার্থে চালু হলো  অভিনব পরিষেবা। শনিবার পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের ‘পিঙ্ক রুম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। ফিতে কেটে এই বিশেষ কক্ষটির উদ্বোধন করেন শুল্ক দপ্তরের প্রিন্সিপাল কমিশনার বিনায়ক আজাদ।

সাধারণত দূর-দূরান্ত থেকে আসা মায়েরা কোলের শিশুকে নিয়ে সীমান্তে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় স্তন্যপান করানো বা বিশ্রামের ক্ষেত্রে চরম অস্বস্তিতে পড়েন। সেই বিব্রতকর পরিস্থিতির অবসান ঘটাতেই ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই পিঙ্ক রুমে মা ও শিশুদের বিশ্রামের পাশাপাশি থাকছে আধুনিক ও আরামদায়ক সমস্ত রকমের প্রয়োজনীয় সুবিধা।

এব্যাপারে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জয়ন্ত সিং বলেন, “বর্তমান যুগে কর্মক্ষেত্র থেকে শুরু করে যাতায়াত– সব জায়গাতেই মহিলাদের সুরক্ষা, সুবিধা এবং গোপনীয়তার জন্য একটি নির্দিষ্ট জায়গার অত্যন্ত প্রয়োজন। এই পিঙ্ক রুমটি একটি মৌলিক অথচ অত্যন্ত জরুরি ব্যবস্থা। পশ্চিমবঙ্গ থেকেই আমরা এর সূচনা করলাম।” দেখুন ভিডিও

পিঙ্ক রুমের বিশেষত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে, দুগ্ধপোষ্য শিশুদের স্তন্যপান করানো এবং পরিচর্যার জন্য মায়েদের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা। দীর্ঘ যাত্রার ক্লান্তি মেটাতে মা ও শিশুদের জন্য রয়েছে আরামদায়ক বসার ও বিশ্রামের ব্যবস্থা। পশ্চিমবঙ্গকে মডেল করে আগামী দিনে দেশের সমস্ত পুরোনো এবং নতুন নির্মীয়মাণ স্থলবন্দরেও এই ‘পিঙ্ক রুম’ চালু করা। সীমান্তে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ইমিগ্রেশনের সময় বাঁচাতে আরও একগুচ্ছ আধুনিক পরিকল্পনা গ্রহণ করছে স্থলবন্দর কর্তৃপক্ষ।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্সিপাল কমিশনার বিনায়ক আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন এলপিএআই-এর ম্যানেজার জয়ন্ত সিং সহ সীমান্ত সুরক্ষাবাহিনী এবং শুল্ক দপ্তরের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। সীমান্ত দিয়ে যাতায়াতকারী ভারত ও বাংলাদেশ– উভয় দেশের সাধারণ যাত্রীরাই বন্দর কর্তৃপক্ষের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন