Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Operation Sindoor: অভিষেক-সহ সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে সন্ধেয় বৈঠকে বসছেন মোদী

deshersamay

Share article:

পাক মদতপুষ্ট জঙ্গি হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’  অভিযান চালিয়েছিল। সেই অভিযানের কথা বিশ্বের কাছে পৌঁছে দিতে দেশের নানা দলের সাংসদ ও কূটনীতিকরা  বিদেশ সফরে গিয়েছিলেন। এবার সেই প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

আজ সন্ধ্যায় দিল্লিতে মোদীর বাসভবনে হবে এই বৈঠক। প্রতিনিধিদের ইতিমধ্যেই বৈঠকের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের দফতর।

অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিতে সাতটি দলে ভাগ হয়ে ৫৯ জন নেতা ও প্রাক্তন কূটনীতিক ৩৩টি দেশ সফর করেন। ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন দেশের সংসদ, নীতিনির্ধারক ও প্রশাসনের কাছে ভারতের বক্তব্য তুলে ধরেন তাঁরা।

দলের নেতৃত্বে ছিলেন— কংগ্রেস নেতা শশী তারুর , বিজেপির রবিশঙ্কর প্রসাদ, ডিএমকের কানিমোঝি, শিবসেনার শ্রীকান্ত শিন্ডে, জেডিইউ-র সঞ্জয় ঝা, এনসিপি-র সুপ্রিয়া সুলে প্রমুখ।

আজকের বৈঠকে কী হবে?

প্রতিনিধিরা বিদেশে গিয়ে কী কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, বিদেশি নেতারা কী বলছেন— তা শোনার পাশাপাশি ভবিষ্যতে ভারতের অবস্থান কী হবে, সেই দিকেও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের নানা দলের সাংসদ ও কূটনীতিকরা  বিদেশ সফরে গিয়ে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়, পাকিস্তান বহু দিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। আর এবার ভারত এই সমস্যার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে পাকিস্তানকে আন্তর্জাতিক নজরদারি সংস্থা এফএটিএফ-এর ‘গ্রে লিস্ট’-এ রাখার দাবিও তোলা হয়।

এপ্রিলের শেষদিকে জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। তার জবাবেই মে মাসে ভারত অপারেশন সিঁদুর করে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। খতম করে ১০০-রও বেশি জঙ্গিকে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন