Nagerbazar Jewellery Shop অন্তর্বাসে সোনার গহনা লুকিয়ে পালানোর চেষ্টা, দোকানেই ধরা পড়লেন দুই তরুণী

0
477

গয়না কেনার অছিলায় দোকানে ঢুকেছিলেন দুই তরুণী। তাঁদের উদ্দেশ্য ঘুণাক্ষরেও টের পাননি কর্মীরা। কথাবার্তার মাঝেই অন্তর্বাসে গয়না লুকিয়েও ফেলছিলেন! সন্দেহ হতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কর্মীরা। এরপরই দুই তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার নাগেরবাজার  এলাকায়।

শনিবার রাতে দুই তরুণী নাগেরবাজারের সোনার দোকানে  যান। অভিযোগ, গয়না দেখার সময় কৌশলে কিছু গয়না নিজের অন্তর্বাসের মধ্যে ভরে নেন দুই তরুণী। একটি আংটি ও লকেট খুঁজে না পেয়েই কর্মচারীদের সন্দেহ হয়। তাঁদের বসিয়ে রেখে দোকানের সিসিটিভি খতিয়ে দেখা হয়। সেখানেই দেখা যায়, দু’জন চুপিচুপি গয়না লুকিয়ে ফেলছেন। (সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেনি দেশের সময়)।

সেইসময় দোকানের মালিক ছিলেন না। তাঁকে খবর দেওয়া হলে তিনি তড়িঘড়ি দোকানে আসেন। তাঁকেও সিসিটিভি ফুটেজ দেখানো হয়। খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। পুলিশ অভিযুক্ত দুই তরুণীকে গ্রেফতার করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় যে চুরি করার চেষ্টায় ওই দুই মহিলা জড়িত। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।

দোকানের মালিক বলেন, ‘ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। কর্মচারীরা আমাকে ফোন করলে দোকানে আসি। পুলিশে খবর দিই। তাঁদের গ্রেফতার করে নিয়ে যায়। তরুণীদের কাছ থেকে দুটি আংটি ও একটি লকেট পাওয়া গিয়েছে।’ ধৃত তরুণীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি।

সূত্রের খবর, ধৃত তরুণীদের কোনও চক্রের সঙ্গে যোগ আছে কি না, বা এর আগেও তাঁরা কোথাও এমন কাজ করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
 

Previous articleCovid Cases লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! ট্রেনে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ রেলের
Next articleSmart Meter স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি!  বাড়তি বিল আসার অভিযোগ! বনগাঁতেও বিক্ষোভ- প্রতিবাদ, আপাতত বন্ধ হলো স্মার্ট মিটার বসানো : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here