Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

মনোরম আবহাওয়া উত্তরে, চাঁদি ফাটা রোদ কলকাতায়,দক্ষিণবঙ্গে ফের কবে বৃষ্টি?

deshersamay

Share article:
হীয়া রায় , দেশের সময়

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার সন্ধ্যা বা রাত থেকেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। চলতি সপ্তাহে আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এমনকী, চলতি সপ্তাহে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে উত্তরবঙ্গে।

এদিকে তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। ভোরের দিকেও ঠান্ডার লেশমাত্র চোখে পড়ছে না ফের ফিরছে হাঁসফাঁস করা গরম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। যার জেরে বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। এমনকী, আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কয়েকটি জেলার তাপমাত্রা।

বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার কারণে বাইরে বেরোলেই ঘাম হচ্ছে। এর মধ্যে আবহাওয়া নিয়ে বড় ঘোষণা করল আলিপুর হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও কিছুটা বাড়তে পারে। এমনিতেও, এই বছর দেরিতে প্রবেশ করবে বর্ষা।

মৌসম ভবন জানিয়েছিল, ২৬ মে-এর মধ্যে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে পারে। কিন্তু সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ করতে এখনও কিছুদিন সময় লাগবে। কেরলেই বর্ষা ঢুকতে আরও তিনদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যে গরম তো পড়বেই। বুধবার তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আগামী সাতদিনের রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই। তবে তাতে গরম কমার সম্ভাবনা খুবই কম।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পরবর্তী চারদিনে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না।

আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন