Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গম? কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় : উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম এফসিআই গোডাউন থেকে ৯ ট্রাক গম বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। খাদ্য দফতরের থেকে সেই ট্রাক আটকে দেওয়া হয়। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এই খবর পেয়ে পরিদর্শনে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া । তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেন। জানা গেছে,৫৩০০ কুইন্টাল গম গত মাসের হিসাব অনুযায়ী ৫২০০ বেরিয়ে যাওয়ার কথা। ১০০ কুইন্টাল গোডাউনে থাকার কথা। এমত পরিস্থিতিতে ডিপার্টমেন্টের তরফ থেকে শুক্রবারএনকোয়ারি ডেট দিয়েছিল। তারপরই বৃহস্পতিবার রাতের অন্ধকারে ৯৬০ কুইন্টাল গম পাচার হচ্ছিল।

যাতে ইনকোয়ারিতে এলে ১০০ কুইন্টাল গম দেখা যায়। প্রশ্ন হচ্ছে এই গম কোথা থেকে এল ,ডেলিভারি না করে নিজেরা কেন রেখে দিয়েছিল। এরপরেও দু ট্রাক আইসিডিএস এর নামে বেরিয়ে গেছে। যেটা মধ্যমগ্রাম থানা আইসিডিএস এর নামে চাল ও তেল ছেড়ে দিয়েছেন বলে মন্ত্রী ধমক দিয়ে ওই ট্রাক ফেরত নিয়ে আসার জন্য নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ওই এফসিআই গুদামে ডোমেস্টিক রান্নার গ্যাসের পাশাপাশি কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ করা রয়েছে। রেশনের পাশাপাশি এই গুদামের দায়িত্বে যিনি তিনি আইসিডিএস কে চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে থাকে। বিগত খাদ্যমন্ত্রী এবং তৃণমূলের একাধিক নেতার ঘনিষ্ঠ সে। দেখুন ভিডিও

কোন বেআইনি কাজ মেনে নেওয়া হবে না। ওই গুদাম আপাতত সিল করে দেওয়া হচ্ছে। তদন্ত হবে। আইনত ব্যবস্থা নেওয়া হবে। গম পাচার করা হচ্ছিল যে ৯টি ট্রাকে বাংলাদেশের জন্য ,সেই ট্রাকগুলো তিনি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। যে গমের বস্তাগুলি রেশনে না পাঠিয়ে পাচার করছিল সেই দোকানগুলিতে কোথায় কোথায় গমের বস্তা ঘাটতি রয়েছে পাঠানোর ক্ষেত্রে তা দেখে সেখানে পাঠানো হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ খাদ্য মন্ত্রীর।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন