প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Mamata Banerjee – Pratul Mukhopadhyay প্রতুল মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ মমতার ,অন্য দেশ নিয়ে কোনও মন্তব্য নয়, মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:
হীয়া রায় , দেশের সময়

শুক্রবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের  অনুষ্ঠানে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে  শ্রদ্ধা জানিয়ে এক রাস্তায় নতুন নামকরণ করলেন তিনি। জানিয়ে দিলেন, এবার থেকে ল‍্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’। এদিনের অনুষ্ঠানে মঞ্চেও রাখা ছিল প্রয়াত সঙ্গীতশিল্পীর ছবি। 

এদিন কলকাতার দেশপ্রিয় পার্কে, রাজ্য সরকার আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনে অন্য কোনও দেশ নিয়ে একটাও মন্তব্য করতে চাইলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুমাত্র নিজের দেশের কথাই বলবেন।

উল্লেখ্য, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ঢাকায় বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনে মারা যান পাঁচ জন। তাঁদের স্মরণেই এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো এ বারও ঢাকার ভাষা শহিদ মিনারে অনুষ্ঠান হলেও সেখানে সুর কেটে গিয়েছে। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন থাকার সময়ে সেখানে ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

তবে প্রতিবেশি দেশ নিয়ে কোনও কথা বলতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে তিনি বলেন, ‘অন্য কোনও দেশ নিয়ে আমি কিছু বলব না। আমি আমাদের দেশ নিয়ে বলব।’ এই সঙ্গেই রাজ্যে বাংলা ছাড়াও আরও অনেক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ ভাষা কারোর কেনা নয়। যে যে ভাষায় কথা বলেন সেটাই তাঁর মাতৃভাষা। নিজের মাতৃভাষা নিয়ে সবারই সেন্টিমেন্ট আছে। এই আবেগকে আমরা শ্রদ্ধা করি।’ এই কারণে অলচিকি, কুরমালি, রাজবংশী, কামতাপুরী-সহ বিভিন্ন ভাষাকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে বাংলাভাষায় মানুষ কথা বলেন। এই ভাষায় কথা বলার নিরিখে বাংলা বিশ্বে পঞ্চম স্থানে এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে আছে বলেও উল্লেখ করেন মমতা।

Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন