Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

Mamata Banerjee নির্বাচনী জন সভা থেকে ইভিএম পাহারার ডাক মমতার

deshersamay

Share article:

:West Bengal Assembly Election 2026 বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের পর বীরভূমের দুবরাজপুরে
নির্বাচনী জন সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বীরভূমের লাল মাটিতে দাঁড়িয়ে এদিন যেমন তিনি চড়া সুরে বিজেপি-কে আক্রমণ করলেন, তেমনই গণনার দিন দলীয় কর্মীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিলেন। জানালেন, “১০০ শতাংশ ভিভিপ্যাট (VVPAT) ছাড়া গণনা মানব না।”

এদিন দুবরাজপুরের সভা থেকে ইভিএম (EVM) কারচুপির আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, গণনার দিন ইভিএম মেশিন খুব ভাল করে দেখে নিতে হবে। ওরা কিন্তু অনেক রাত পর্যন্ত গণনা টেনে নিয়ে যাবে। অসমের উদাহরণ টেনে তিনি দাবি করেন, গায়ের জোরে অনেক প্রার্থীর মনোনয়ন সেখানে বাতিল করে দেওয়া হয়েছে। এ রাজ্যেও এমনটা হতে পারে বলে সাবধান করেছেন তিনি। কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, “যদি ভয় দেখায়, ভয় পাবেন না। এরা আইন মানে না, বেলাইনের পথিক। তাই প্রত্যেক প্রার্থীকে সঙ্গে করে আইনজীবী নিয়ে যেতে বলব, যাতে কোনও রকম বজ্জাতি করতে না পারে।”

তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে নেত্রী বলেন, “এরা জাতের নামে বজ্জাতি করছে আর ধর্মের নামে করছে অধর্ম।” এদিন অন্নপূর্ণা পুজোর অনুষঙ্গ টেনে মা-বোনেদের উদ্দেশে তিনি বলেন, বিজেপি যত চক্রান্ত করবে, তত বেশি ব্যর্থ হবে। নাম না করে বিজেপি ও কমিশনকে ‘হাঁদা-ভোঁদা’ ভাই বলে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা কেবল চক্রান্ত করতে জানে। কিন্তু এবার আমরাই ওদের ‘বেলাইন’ করে দেব।”

বীরভূমের এই সভা থেকে মমতা স্পষ্ট করে দেন যে, এবারের নির্বাচনে ভোট রক্ষা করাই তৃণমূলের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সেই লড়াইয়ে আইনজীবীদের সক্রিয় ভূমিকা এবং বুথ স্তরে কড়া নজরদারির নির্দেশ দিয়ে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করলেন তৃণমূলের সর্বময় নেত্রী।

এদিন দুবরাজপুরের জনসভার আগে পাণ্ডবেশ্বরে সভা করেন মমতা। কয়লা খনি অঞ্চল থেকে একদিকে যেমন তিনি জ্বালানির আকাশছোঁয়া দাম নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন, তেমনই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকেও কড়া হুঁশিয়ারি দেন। এমনকি, ফের ‘লকডাউন’ পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা শুনিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, “কোভিডে লড়তে পারলে এবারও পারব।”

এদিন দুই মঞ্চ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশে একাধিক নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংগঠকদের বলেন, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের প্রয়োজনীয় নথি দ্রুত সংগ্রহ করতে। ট্রাইব্যুনালে পাঠানোর জন্য দলই বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি জোর দিয়ে বলেন, একজনের নামও যেন বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা জানান, তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছেন। তবে কেউ যদি অশান্তি তৈরির চেষ্টা করে, তা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন