Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

মাঝরাতে গ্রেফতার অশোকনগরের পুরপ্রধান ,লাড্ডু খাইয়ে উচ্ছ্বাস  স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়, অশোকনগর: রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি ও রাজনৈতিক ডামাডোলের মধ্যে এবার গভীর রাতে নাটকীয়ভাবে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা।

তবে বাংলায় সাম্প্রতিককালে দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রেফতারির পর যেখানে সাধারণত ‘চোর চোর’ স্লোগান কিংবা ডিম ছোঁড়ার চেনা দৃশ্য দেখা যেত, প্রবোধ সরকারের ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টো। তাঁর গ্রেফতারির খবর চাউর হতেই অশোকনগরজুড়ে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দারা আনন্দে একে অপরকে লাড্ডু খাইয়ে উচ্ছ্বাস দেখান। দেখুন ভিডিও

নিজের বাড়ির বাগানে পুরসভার অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে শুক্রবার গভীর রাতে তাঁকে তাঁর বাসভবন থেকেই গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পুরপ্রধান প্রবোধ সরকারের বাড়ির পিছনের বাগানে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র সন্দেহ জাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা। তাঁরা প্রবোধের বাড়ির বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পৌরপ্রধান। ভিতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর তীব্র উত্তেজনা তৈরি হয়। বেগতিক দেখে পৌরপ্রধান প্রবোধ সরকার দাবি করেন, বাগানে তিনি নোংরা পরিষ্কার করে কেবল ‘শুকনো পাতা’ পোড়াচ্ছিলেন। যদিও বিজেপির তরফ থেকে সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়। বিজেপি নেতাদের সরাসরি অভিযোগ, শুকনো পাতা পোড়ানোর নাম করে আসলে পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথিপত্র এবং বিভিন্ন সরকারি দলিল-সহ নাগরিকদের পরিচয় পত্র পুড়িয়ে অকাট্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন তৃণমূলের এই পৌরপ্রধান।

এরপর পুলিশ আধিকারিকরা আধপোড়া নথির অংশবিশেষ উদ্ধার করেন এবং সরকারি তথ্য সম্পূর্ণ বেআইনিভাবে নষ্ট ও প্রমাণ লোপাটের অভিযোগে রাতেই প্রবোধ সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। রাজ্যজুড়ে চলতে থাকা পুর দুর্নীতি তদন্তের মাঝে অশোকনগরের এই ঘটনা নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করেছে।

এই ঘটনা বাকি তৃণমূল নেতা, কাউন্সিলরদের গ্রেফতারির ঘটনার তালিকাতে ঢুকে গেছে। রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় একে একে বহু তৃণমূল নেতা, কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন। আর প্রত্যেক ঘটনায় দেখা যাচ্ছে, উন্মত্ত জনতা তাঁদের লক্ষ্য করে ডিম ছুড়ছে। যদিও প্রবোধ সরকারের ক্ষেত্রে এখনও এমনটা ঘটেনি, তবে আগামী দিনে তা যে ঘটবে না, এটাও বলা যাচ্ছে না। 

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন