প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Locket Chatterjee: রাইস মিলে গাড়ির শোরুম, এটা বাংলার লজ্জা, তোপ লকেটের

deshersamay

Share article:

দেশের সময়: রাইস মিলে চাল পাওয়ার কথা। কিন্তু সেখান থেকে বের হচ্ছে দামী দামী গাড়ি। দেখলে মনে হচ্ছে যেন, গাড়ির শোরুম। বাংলার মানুষ হিসেবে এসব দেখে লজ্জা হয়। এভাবেই তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বিজেপির বর্ধমান সদর জেলা কার্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন।

সেখানেই অনুব্রতর রাইস মিলে সিবিআই অভিযান প্রসঙ্গে বলেন, গাড়িগুলোকে রাইস মিলের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল কেন, নিশ্চিতভাবে ওই গাড়িগুলোকে কাজে লাগিয়ে দুনম্বরী কাজ হত। ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। রাইস মিলে গাড়ির শোরুম হয়ে যাচ্ছে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা? এই বাংলার মানুষ হিসেবে লজ্জা হচ্ছে। বিজেপি নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্নের উত্তরে লকেট বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি। প্রমাণ করে দেখাক।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন