Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Live Update:l: বাংলা থেকে নির্মম সরকারের বিনাশ হবে: মোদী ব্রিগেডে বাংলায় বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী

deshersamay

Share article:
হীয়া রায়, দেশের সময়

শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে  সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । সকাল থেকেই শহরের অন্যতম বৃহত্তম সমাবেশস্থলে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ব্রিগেডে এসেছেন।ব্রিগেডে তাঁর সভাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে। ভোটের আগে মোদী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

নরেন্দ্র মোদী: আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, ভাই ও বোনেরা, আমার অন্তর থেকে প্রণাম। ঐতিহাসিক ময়দান ব্রিগেড এবং বাংলার মানুষের এই ঐতিহাসিক সমাবেশ। যেখানেই দৃষ্টি যাচ্ছে, শুধু মানুষকে দেখতে পাচ্ছি। এটা অদ্ভুত দৃশ্য। আপনাদের এই উৎসাহ বলে দিচ্ছে, বাংলার মানুষের মনে কী চলছে! 

বাংলায় পরিবর্তন দেওয়ালে লেখা হয়ে গিয়েছে। মানুষের হৃদয়ে লেখা হয়ে গিয়েছে। বাংলা থেকে নির্মম সরকারের বিনাশ হবে। 

 

সরকারি প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের পর ব্রিগেডে ভিন্ন মঞ্চে মোদী ,সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের পরে ব্রিগেডে আর একটি মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ করবেন প্রধানমন্ত্রী।

জলপথের সংস্কারও প্রয়োজনীয়
সড়ক এবং রেল যোগাযোগ যতটা গুরুত্বপূর্ণ, জলপথের সংস্কারও ততটাই প্রয়োজনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, হলদিয়া ডক কমপ্লেক্সে এ জন্য সংস্কার হচ্ছে। কলকাতা ডকেও সংস্কার হচ্ছে। এর ফলে পূর্ব ভারতের ‘লজিস্টিক সিস্টেম’ আরও উন্নতি হবে।

ব্রিগেডে যাওয়ার আগে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছেন তাঁরা। মোদীর সংযোজন, সড়ক, বন্দর থেকে শুরু করে রেল যোগাযোগ সংস্কারের কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। এই অনুষ্ঠানে মোদীর পাশে ছিলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


সরকারি অনুষ্ঠানে ভাষণ মোদীর
সরকারি অনুষ্ঠানে ভাষণ মোদীর। তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যদের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন। তিনি জানান, রেলকে আধুনিক করার কাজ করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছেন তাঁরা। 

কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী
দুপুর ২টো ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে সভাস্থলে পৌঁছবেন তিনি। ভোটের আবহে সেখান থেকে তিনি কী বার্তা দেন, সেটাই দেখার।

মোদীর অপেক্ষায় ব্রিগেড, কপ্টার দেখে মাঠ থেকেই উচ্ছ্বাস! মঞ্চে বলছেন মিঠুন চক্রবর্তী
শুধু হিন্দুত্ব নয়, বাঙালিয়ানায় জোর বিজেপির, শমীক-জমানায় মোদীর ব্রিগেড মঞ্চে দক্ষিণেশ্বর! ‘থিমপুজো’ খোঁচা দিল তৃণমূল

‘মুখ্যমন্ত্রী নির্লজ্জ মহিলা!’
ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্লজ্জ মহিলা কারণ তিনি অপরাধীদের পাশে দাঁড়ান। শেখ শাহজাহানের পাশে মুখ্যমন্ত্রী। সুকান্তর হুঁশিয়ারি, বুলডোজার চলবে অপরাধীদের ওপর, এটাই বিজেপির প্রতিশ্রুতি। পরে তৃণমূলকে কটাক্ষ করে ‘পাঁচালি’ পড়েও শোনান সুকান্ত।
তৃণমূল নামক জঞ্জালকে বিসর্জন দিন:

সুকান্ত মজুমদার
ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে জঞ্জালের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল নামক জঞ্জালকে বিসর্জন দিতে হবে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী কৃষকসম্মান নিধিতে যে ১৩ হাজার কোটি টাকা দিয়েছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাননি। অন্যদিকে, আলু চাষিদের বঞ্চিত করছেন তিনি।
 

হুমায়ুন-মমতা একই: তাপস রায়
ব্রিগেডের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় বললেন, হুমায়ুন কবীর এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই। দু’জনের কথার মধ্যে কোনও অমিল নেই বলেই দাবি তাঁর। তাপসের দাবি, হুমায়ুন এবং মমতা দু’জনেই হিন্দুদের অসম্মান করেন। ধর্ম নিয়ে রাজনীতি তাঁরাই করছেন। সংখ্যালঘুদের ব্যবহার করছেন মমতা, অভিযোগ তাঁর।
 
মঞ্চে দিলীপ ঘোষ
এ রাজ্যে আগের ছটি ভোটমুখী সভার কোন‌ওটিতেই দিলীপ ঘোষকে দেখা যায়নি। অবশেষে সপ্তম সভায়, ব্রিগেডের মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষকে। 

বিস্তারিত আসছে পেজটি রিফ্রেশ করুন ….

Advertisement
Tags: Live

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন