Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

লেভেল ক্রসিংয়ের গেট বন্ধে সমস্যা, শিয়ালদহ মেন, বনগাঁ শাখায় পরিষেবা ব্যাহত

deshersamay

Share article:

যানজটের জেরে লেভেল ক্রসিংয়ে সমস্যা। গেট বন্ধ হচ্ছে না। তার জেরেই শিয়ালদহ মেন, বনগাঁ শাখায় ব্যাহত হয়েছে রেল পরিষেবা। আপ লাইনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন। চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, সিগন্যাল না পেয়ে একাধিক ট্রেন লাইনে দাঁড়িয়ে রয়েছে।

বেলঘরিয়া লেভেল ক্রসিং দিয়ে সব সময়েই যানবাহন আর পথচারীরা পারাপার করেন। অফিস টাইমে ভিড় লেগে যায়। ফলে মাত্রাতিরিক্ত চাপের কারণে গেট বন্ধ করতে হামেশাই সমস্যায় পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। নিত্যযাত্রীদের অভিযোগ, এ দিনও গাড়ি আর সাধারণ মানুষের ভিড়ে বেলঘরিয়া-আগরপাড়া লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা সম্ভব হচ্ছিল না। ফলে সিগন্যাল দেওয়া সম্ভব হচ্ছিল না একাধিক ট্রেনকে।

অভিযোগ, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায় একের পর এক ট্রেন। শিয়ালদহ মেন লাইন কার্যত স্তব্ধ হয়ে যায়। বনগাঁ শাখাতেও ব্যাহত হয় পরিষেবা। যাত্রীদের একাংশের দাবি, আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল রাত ৯টা ৫০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ছাড়ে প্রায় এক ঘণ্টা পরে, রাত ১০টা ৫০ মিনিট নাগাদ। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।


তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে। তবে প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হওয়ায় ক্ষোভ উগরে দেন অনেক যাত্রীই। তাঁদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও লেভেল ক্রসিং এলাকায় যানজটের স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থানীয়দের একাংশের মতে, এই লেভেল ক্রসিং এলাকায় উড়ালপুল বা বিকল্প ব্যবস্থা না করলে ভবিষ্যতেও একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন