Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

কলকাতা সহ বিভিন্ন জেলা ভিজল বৃষ্টিতে

deshersamay

Share article:

শনিবার দুপুর হতেই আকাশ কালো করে নামল বৃষ্টি। সঙ্গে ছিল প্রবল ঝড়ের দাপট। এদিন সকাল থেকেই প্রবল গরম ছিল। সেখান থেকে বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়। হাওয়া অফিসের কথামতো বেলা গড়াতেই সেখান থেকে বৃষ্টির দাপট দেখা গেল।

কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়াতেও বৃষ্টির দাপট দেখা গেল। ফলে সেখানেও তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমল।

বিগত কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল গরম। সেখান থেকে বৃষ্টি হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দেশে প্রবেশ করেছে বর্ষা।

শনিবার এমনিতেই বহু অফিস বন্ধ থাকে। ফলে সেখান থেকে খুব বেশি অসুবিধা হয়নি। তবে যেসব বেসরকারি অফিস খোলা ছিল তাদের কর্মীদের কাছে এটা খানিকটা খারাপ খবর।

কলকাতার আকাশে এদিন ঘনঘন বাজ পড়তে দেখা যায়। ফলে সেখান থেকে সাধারণ মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই সময় যেন কেউ বাইরে না যান।

দেশে ইতিমধ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। সেখান থেকে রাজ্যে বর্ষার প্রবেশে খানিকটা বিলম্ব ঘটবে। তবে তার আগে এই বৃষ্টি খানিকটা হলেও সকলকে স্বস্তি দিল।

কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির আকাশও ঘন কালো মেঘ করে আসে। প্রতিটি জায়গাতেই শুরু হয় প্রবল বৃষ্টি।

সপ্তাহের শেষদিনে এই বৃষ্টির জেরে সকলের মধ্যে স্বস্তি ফিরল। সেখান থেকে এই ধরণের পরিবেশ এখন প্রায়ই ঘটবে বলেই মনে করছে হাওয়া অফিস।

ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার থাকার কারণে সকলকেই সাবধান থাকতে বলা হয়েছে। পাশাপাশি ঘন ঘন বাজ পড়ার ফলে সেখানে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আগামী ১০ দিনের মধ্যে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটবে। ফলে সেখান থেকে একে প্রাক বর্ষার বৃষ্টি বলা যেতেই পারে। তবে এরফলে একধাক্কায় অনেকটা নেমে গেল তাপমাত্রা।

আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন অংশে এই ধরণের হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত চলবে। ফলে সেখান থেকে পরিবেশ খানিকটা হলেও মনোরম থাকবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন