Khuti Puja: গ্রামের পরিযায়ী শ্রমিকদের জন্য দুর্গাপূজার আগেই শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার এর কালীপুজোর থিম প্রকাশিত হল খুঁটি পুজোয়: দেখুন ভিডিও

0
416

দেশের সময় ,নদিয়া : গ্রামের পরিযায়ী শ্রমিকদের জন্য দুর্গাপূজার আগেই কালী পুজোর খুঁটি পুজো সারলেন নদীয়ার শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের সদস্যরা।

ক্লাব সদস্যদের কথায় , শ্যামা মায়ের আরাধনা একটি বিশেষ তাৎপর্য বহন করে শিলিন্দা গ্রামের কালীপুজোয় । এই গ্রামের শ্রমিকরা যারা কাজের জন্য শহরে বা অন্যান্য রাজ্যে গিয়েছেন, তারা সকলে একত্রিত হন কালী পুজোর দিন এবং পূজার সূচনা করেন। এটি তাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপন এবং ঐতিহ্যকে ধরে রাখার একটি প্রচেষ্টা। দেখুন ভিডিও

ক্লাব এর প্রাক্তন সম্পাদক কমল সেন বলেন , দুর্গা পুজোর আগে কালীপুজোর খুঁটি পূজা হল শ্যামাপূজার একটি গুরুত্বপূর্ণ আচার। এই পূজা মণ্ডপ তৈরির প্রথম ধাপ এবং এটি দেবী দুর্গার আগমনকেও চিহ্নিত করে। গ্রামের পরিযায়ী শ্রমিকরা এই পুজোর সময়ে বাড়ি ফেরেন, তারা এই অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের সম্প্রদায়ের সাথে মিলিত হন। এটি তাদের জন্য একটি মিলনমেলা এবং সংস্কৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ। এই অনুষ্ঠানে, শ্রমিকরা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান, গল্প করেন এবং পূজার আনন্দে মেতে ওঠেন। এটি তাদের শহর এবং গ্রামের মধ্যে একটি সেতু তৈরি করে, যেখানে তারা তাদের শিকড় এবং ঐতিহ্যকে অনুভব করতে পারে।

ক্লাব  সম্পাদক  বলেন ,এবছর তাদের পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করল এবং ৪২ ফুট উচ্চতার তৈরী প্রতিমা এবার পুজিত হবেন । আমেরিকার লাস ভেগাস স্পেয়াড় -এর আদলে তৈরি হবে মন্ডপ । এই পুজোটি গ্রামবাসিদের মধ্যে একতা এবং সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে, যা তাদের শহর এবং গ্রামের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করে। এটি তাদের নিজেদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং ঐতিহ্যকে ধরে রাখতে উৎসাহিত করে।

স্থানীয় বাসিন্দা তাপসী সিংহ (স্কুল শিক্ষিকা ) বলেন, কর্ম সূত্রে এখন কলকাতায় থাকতে হয় । তবে শিলিন্দা গ্রামের এই কালী পুজোতে ছুটে আসি আমার ছোট বেলার স্মৃতি গুলোকে খুঁজে পেতে ।

প্রায় ৪২ বছর ধরে নদিয়া জেলা তথা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার এর কালীপুজো। এবারের দুর্গোৎসবের আগেই রবিবার সকালে তারই শুভ সূচনা ঘটে গেল খুঁটি পুজোর হাত ধরে। খুঁটি পুজো উপলক্ষ্যে এদিন উপস্থিত অতিথিদেরকে উত্তরীও এবং ম্মারক দিয়ে সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে৷ সেই সঙ্গে অনলাইন ডিজিটাল মাধ্যমে এবারের পুজোর থিম তুলে ধরা হয় সাধারণ দর্শকদের জন্য ৷

Previous articleBad Road: রাস্তায় বড় বড় গর্ত, জমে রয়েছে বৃষ্টির জল! প্রাণের ঝুঁকি নিয়ে দিনযাপন বনগাঁর বাসিন্দাদের , সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়
Next articleStory দীর্ঘ দশক লেখার পর গল্পগুলো এক মলাটে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here