প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

জঙ্গলমহলের উন্নয়নে ১২০০ কোটি, মূলবাসীদের মামলা প্রত্যাহার!বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

বাঁকুড়ার রাইপুরে বাঁধনা পরবে যোগ দিতে এসে ফের জঙ্গলমহলের বঞ্চনার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার ওই সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “জঙ্গলমহল বিগত দিনে বঞ্চিত ছিল, সে বাম আমলে হোক কিংবা তৃনমূল কংগ্রেসের আমলে হোক।”  

তিনি আরও বলেন, “ মূলবাসীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব প্রত্যাহার করা হবে। ” পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বাঁকুড়ার সভা মঞ্চ থেকে ফের জানিয়ে দেন যে, জঙ্গলমহলের পাহাড় ও জঙ্গলে তিনি কাউকে হাত দিতে দেবেন না। কোনও অবৈধ বালি খাদান চলবে না। প্রয়োজনে অবৈধ বালি খাদানকে বৈধ করা হবে। 

একই সঙ্গে বাঁকুড়া জেলার কত মানুষ ‘আয়ুষ্মান ভারত’ ও কতজন ‘অন্নপূর্ণা যোজনার’ সুবিধা পাচ্ছেন সেই হিসেবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিন রাইপুরের সভার পর মুখ্যমন্ত্রী বাঁকুড়া শহরের পাঠক পাড়ায় কালীপুজো উপলক্ষ্যে আয়োজিত একটি খাদ্যমেলার অনুষ্ঠানেও যোগ দেন। 

সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, “ বাঁকুড়ার মানুষজন প্রথম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আছেন। ” উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারানো ও নিখোঁজ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন