Monday, June 01, 2026 | e-Paper
Desher Samay
HomeARTBANGLADESHBENGALIBUSINESSDISTRICTE PAPEREDITOR'S CHOICEEDITORIALENGLISHENTERTAINMENTFASHION TIMEFeaturedFEATURESHEALTH IS WEALTHINDIAINDIAKOLKATALIVEMAGAZINENEWSOPINIONPHOTO GALLERYPSN Photography CONTESTSPORTSTRAVELOGUEUTTARBANGA উত্তরবঙ্গViral VideoWEST BENGALWORLDYOUTUBE

জেলা মহিলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন সন্তোষপুর মিতালী সংঘ

deshersamay

Share article:
সুব্রত বক্সী , দেশের সময়

উত্তর ২৪ পরগনা ক্রীড়া সংস্থার পরিচালনায় এ বছরই প্রথম মহিলা ফুটবল লিগের আয়োজন করা হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দশটি ক্লাব এই মহিলা ফুটবল লিগে অংশগ্রহণ করে।

এই দশটি ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হয়। একটি গ্রুপে ছিল নিমতা স্পোর্টিং ইউনিয়ন, অশোকনগর উইমেন্স, সন্তোষপুর মিতালী সংঘ, জি সি রোড ফুটবল কোচিং সেন্টার ও শ্যামনগর আদিবাসী ইউনিট। অপর গ্রুপে ছিল ন্যাজাট গার্লস ফুটবল ক্লাব, সোদপুর ক্লাব, গাড়াপোতা গোবরা পুর দিশারী ফুটবল একাডেমি, সোদপুর মুক্তি সংঘ ও দত্তপুকুর জাগ্রত সংঘ।

গত 30 শে মার্চ ২০২৬ নিমতা স্পোটিং ইউনিয়ন ও অশোকনগর উইমেন্সের খেলার মধ্যে দিয়ে এই যুগান্তকারী মহিলা ফুটবল লিগ শুরু হয়েছিল। প্রথমে ঠিক ছিল অতি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল পরবর্তী নকআউট পর্যায় খেলায় অংশগ্রহণ করবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল নক আউট পর্যায়ের খেলা ছিল। পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থা তার মত পরিবর্তন করে ও দুটি বিভাগ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী অর্থাৎ দুটি বিভাগের গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে ফাইনাল খেলা হয়।


এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সন্তোষপুর মিতালী সংঘ ও ন্যাজাট গার্লস ফুটবল ক্লাব।রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ২-১ গোলে সন্তোষপুর মিতালী সংঘ জয় লাভ করে।

প্রথমার্ধে প্রথম ন্যাজাট গার্লস ফুটবল ক্লাবের পায়েল দত্ত গোল করে তার দলকে এগিয়ে দেয়। কিন্তু হাফ টাইমের আগেই সন্তোষপুর মিতালী সংঘের সুস্মিতা মুন্ডা গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে প্রচন্ড আক্রমণ ও প্রতিআক্রমণের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে। যখন সবাই ধরেই নিয়েছিল যে এই খেলাটি টাই ভাঙ্গা পদ্ধতিতে শেষ করতে হবে সেই সময় খেলা শেষ হওয়ার মিনিটখানেক আগে সন্তোষপুর মিতালী সংঘের সোনালী সরেন জয় সুযোগ গোলটি করেন। তিনি আজকের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হন।

বনগাঁ গাড়াপোতা দিশারী ফুটবল একাডেমি গ্রুপ লিগে খুব ভালো খেলে। তারা গ্রুপ লিগে দুটি ম্যাচ জেতে ও দুটি ম্যাচ জয়লাভ করে। তাদের সংগৃহীত পয়েন্ট ছিল আট। অন্যদিকে ন্যাজাট গার্লস ফুটবল একাডেম তিনটি খেলায় জয় লাভ করে ও একটি খেলাতে পরাজিত হয়। তারা গ্রুপ লিগে এই দিশারী ফুটবল একাডেমীর কাছেই পরাজিত হয়েছিল। কিন্তু অন্য তিনটি ম্যাচে জয়লাভের ফলে তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়িয়েছিল ৯।

খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন অতীতের জাতীয় দলের খেলোয়াড় স্বপন সেনগুপ্ত রঞ্জিত মুখোপাধ্যায়ের মত বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এই সফল আয়োজন এবং সন্তোষপুর মিতালীসহ সমস্ত মহিলা ফুটবল দলগুলির অভূতপূর্ব সাফল্য নারী ফুটবলের অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Home Search Gallery
Menu
© 2026 Desher Samay.