প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Jaya Ahsanঅনিরুদ্ধ রায়চৌধুরীর নায়িকা এবার জয়া আহসান: দেখুন ভিডিও

deshersamay

Share article:
সঙ্গীতা চৌধুরী , দেশের সময়

কলকাতা : প্রায় দশ বছর পর অনিরুদ্ধ রায়চৌধুরী আবার বাংলা ছবি বানিয়েছেন। ছবির নাম ‘ডিয়ার মা’। এবার তাঁর ছবির নায়িকা ওপার বাংলার জয়া আহসান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মন জয় করেছেন তাঁর অভিনয়দক্ষতায়। এই নতুন ছবিটিও অভিনেত্রীর অভিনয় জীবনে অন্যমাত্রা যোগ করল।

‘অনুরণন’, ‘অন্তহীন’ ও ‘বুনোহাঁস’- এর মতো ছবি বানানোর পর পরিচালক মুম্বইয়ে সুপারহিট ছবি ‘পিঙ্ক’ তৈরি করেন। এই ছবিটি তাঁকে বলিউডে নিজের জায়গা পোক্ত হতে সাহায্য করেছে। এরপর ‘লস্ট’ সহ আরও বেশ কিছু কাজ করেন। ‘ডিয়ার মা’- ছবিটিও হিন্দিতে তৈরির সুযোগ পান, কিন্তু মাটির টান আবার তাঁকে ফিরিয়ে এনেছে বাংলায়।

১৭ জুন কলকাতার এক অভিজাত হোটেলে ছবিটির পোস্টার রিলিজ হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। সেদিন পরিচালকসহ ইউনিটের প্রায় সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। মা ও মেয়ের সম্পর্কের ছবি ‘ডিয়ার মা’। তবে ছবিতে যেটা বিশেষ ভাবে দেখানো হবে তা হল – রক্তের সম্পর্ক না ভালোবাসার টান ! আমাদের রোজকার জীবনের মায়েদের শক্তির কথা উঠে আসবে এই ছবিতে। অভিনেত্রী তাঁর জন্মদিনে এই ছবির স্ক্রিপ্ট গিফ্ট হিসেবে পেয়েছিলেন। আর এই গিফ্ট দিয়েছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। দেখুন ভিডিও

এদিন অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে সেই স্মৃতি স্মরণ করে কিছুটা আবেগপ্রবন হয়ে পড়েন অভিনেত্রী, বললেন, ‘ যে কোন অভিনেত্রীর কাছেই ডিয়ার মা-এর চরিত্রটি জীবনের সেরা উপহার হয়ে থাকবে।’ তখন পরিচালক মজা করে বলেন, আমি কিন্তু আমার রিটার্ন গিফ্ট এখনও পাই নি ! এই ভাবেই সেদিন মঞ্চ আলো করেছিলেন ছবির অন্যান্য চরিত্ররা যেমন- শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সোনালী বসু, সায়ন মুন্সী, অহনা প্রমুখ। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়াকে। ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। ১৮ জুলাই ‘ডিয়ার মা’ মুক্তি পাবে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন