প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

জামাই ষষ্ঠীর পার্বণে রবিবাসরীয় দুপুরে বনগাঁয় অগ্নিকান্ডে ধূলিসাৎ বাড়ি : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক 

দেশের সময়: গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ধূলিসাৎ বাড়ি । জামাই ষষ্ঠীর রবিবাসরীয় দুপুরের খাওয়া পন্ড হল উত্তর ২৪ পরগনার বনগাঁর ১ নম্বর ওয়ার্ডের কুটি বাড়ি খাস পাড়া এলাকায় !

স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে, রান্না ঘরে ওভেনে লাগানো গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠেছিল গোটা রান্নাঘর৷ একে একে আগুন গ্রাস করে গোটা বাড়ি ৷

জানা গেছে খাসপাড়া এলাকার বৃদ্ধ সুবর্ণ বিশ্বাসের ছেলে নেই ৷ ষষ্ঠী উপলক্ষে শনিবার তার জামাই মেয়ে পরিবার নিয়ে তাঁর বাড়িতেই রয়েছে। রবিবার ছিল জামাই ষষ্ঠীর ভোজন ৷ এদিন দুপুরে রান্না চলাকালীন সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যেতেই বিপত্তি। নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই হঠাৎ আগুন লেগে যায় ৷দেখুন ভিডিও


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তড়িঘড়ি আগুন নেভাতে গেলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ৷ খবর দেওয়া হয় দমকল বিভাগে ৷ অভিযোগ দমকল বিভাগে ফোন করে প্রথমে তাদের পাওয়া যায়নি। খবর পেতেই ঘটনা স্থলে ছুটে আসেন দমকল কর্মীরা । কিন্তু আগুন নেভাতে সমস্যায় পড়েন তাঁরা ।

দীর্ঘ লম্বা ও সরু গলিতে পাইপ জোড়া লাগিয়ে জল পৌঁছাতে বেশ কিছু সময় লেগে যায়৷ আর তার মধ্যেই একে একে আগুনে ভষ্মিভূত হয়ে যায় ঘরের সমস্ত আসবাব পত্র । ধোয়া ও পোড়া গন্ধ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । চোখের সামনে ধূলিসাৎ
গোটা বাড়ি । আতঙ্কে বাড়ির শিশুদেরকে নিয়ে বাইরে বেড়িয়ে প্রাণে বাঁচেন গোবিন্দ মন্ডলের পরিবারের সদস্যরা ।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন