প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Jagdeep Dhankhar Hospitalized: মাঝরাতে ছুটল অ্যাম্বুল্যান্স , দিল্লি এইমস- এ ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

deshersamay

Share article:

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (৭৩) অসুস্থ হয়ে রবিবার ভোররাতে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় রাত ২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে  চিকিৎসাধীন।

এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

উপরাষ্ট্রপতির বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, তাঁর অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। উপরাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। তবে তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন।তাঁর অবস্থা স্থিতিশীল।

উপরাষ্ট্রপতির অসুস্থতার খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি উপরাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ নেন।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন