Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Import Export Business in WB আমদানি-রফতানির ব্যবসা শুরু করবেন? সাহায্য করবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর: রইল বিস্তারিত

deshersamay

Share article:

আমদানি-রফতানির ব্যবসা করছেন বা নতুন করে এই ব্যবসায় যুক্ত হতে চাইছেন ? কিন্তু কী ভাবে কাজ শুরু করবেন ? এই ব্যবসার জন্য কোন কোন বিষয়ে নজর দেওয়া প্রয়োজন—সেই সমস্ত অজানা তথ্য জানতে, খোঁজ নিতে পারেন কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ওয়েবসাইটে।

এই সংস্থা নবীন উদ্যোগপতিদের জন্য করছে বিশেষ সম্মেলন। যেখানে রাজ্যের কলকাতা ও হলদিয়া বন্দর থেকে কেউ কী ভাবে আমদানি ও রফতানির ব্যবসার করতে পারেন তা-ই শেখানো হবে। দেওয়া হবে বিশেষ কিছু তথ্য। অংশ নিতে পারবেন যে কোনও আগ্রহী ব্যাক্তিই।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য রাজ্যের দু’টি বন্দর থেকে যাতে আরও বেশি করে আমদানি ও রফতানির ব্যবসা বৃদ্ধি পায়। বর্তমানে রাজ্যেরই ব্যবসায়ী কিন্তু আমদানি-রফতানির ব্যাবসা করছেন রাজ্যের বাইরের বন্দর থেকে। তাই কোথায় ঘাটতি হচ্ছে, কেন এই সমস্যা, সমাধানের উপায় কী-সহ আরও বেশ কিছু বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করা হবে।

যে কোনও ব্যবসাই শুরু করার জন্য প্রয়োজন সেই সক্রান্ত বিষয় জ্ঞান অর্জনের। আমদানি ও রফতানি ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ নথির, বিশেষ প্রযুক্তি ও  কৌশলের।

আগামী ২ অগস্ট আউট্রাম ঘাট জেটিতে ‘দ্য বেঙ্গল প্যাডেল’ জাহাজের মধ্যেই চলবে সম্মেলন। বিকেল ৪টে থেকে শুরু হবে। তবে অংশগ্রহণের জন্য প্রয়োজন আগে রেজিস্ট্রেশন করার। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ওয়েবসাইটে

https://smp.smportkolkata.in/smpk/en/

এই সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা। ৩০ জুলাই রেজিস্ট্রেশনের শেষ দিন।

https://smp.smportkolkata.in/smpk/en/

এ বিষয়ে কলকাতার সিয়াম লজিস্টিক প্রাইভেট লিমিটেডে (Siam Logistics Private Limited )এর কর্ণধার সুমন রায় -শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের মাধ্যমে আমদানি-রফতানির ব্যবসা সঠিক ভাবে করতে পারলে আমাদের পশ্চিমবঙ্গের  ব্যবসায়ীদের নতুন দীগন্ত খুলে যাবে বলে ধারণা।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন