Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Hyderabad-bound flight returns to Frankfurt মাঝ আকাশে হুমকি ফোন! টেক অফের ২ ঘণ্টা পর বিমানবন্দরে ফিরল হায়দরাবাদগামী বিমান

deshersamay

Share article:

মাঝ আকাশে হুমকি ফোন। ফ্র্যাঙ্কফুর্ট থেকে উড়েও ফিরে যেতে হল হায়দরাবাদগামী বিমানকে। রবিবার দুপুরের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে নিজামের শহরে। অনেকেই আতঙ্কে আত্মীয় পরিজনকে ফোন করতে শুরু করেন। যদিও যাত্রীদের এবিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের বলা হয়, হায়দরাবাদ বিমান বন্দরে নামার অনুমতি না মেলায় ফিরে মাঝ আকাশ থেকে ফিরে যেতে হয়েছে।

বিমানের নাম LH752। স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ২টা ১৪-তে ফ্লাইটটি রওনা দেয় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে। নির্ধারিত সময় অনুযায়ী সোমবার ভোরে পৌঁছনোর কথা ছিল। কিন্তু মাঝপথেই সংস্থার কাছে ফ্লাইটটিতে বোমা রয়েছে বলে ফোন আসে। যাত্রী সুরক্ষার্থে তখনই পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়। নির্ধারিত নিয়ম মেনে ইউ টার্ন নেন তিনি। সকলকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ফ্র্যাঙ্কফুর্টে।

এক মহিলা যাত্রী, যিনি হায়দরাবাদে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তিনি সংবাদ সংস্থাকে জানান, ‘আমাদের বলা হয়েছে হায়দরাবাদে নামার অনুমতি দেওয়া হয়নি। সোমবার সকাল ১০টায় আমরা ফের একই ফ্লাইটে যাত্রা করব।’

সূত্রের খবর, সমস্ত যাত্রীকে রবিবার রাতে ফ্র্যাঙ্কফুর্টেই হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে বোমা হুমকির সত্যতা নিয়ে লুফথানসা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল পর্যন্ত কিছু জানানো হয়নি।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, ফ্লাইটে কোনও গোলযোগের ঘটনা ঘটেনি। তবে আন্তর্জাতিক স্তরে বোমা সংক্রান্ত হুমকির পরিপ্রেক্ষিতে কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি জার্মান কর্তৃপক্ষ। ফলে ফ্লাইট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। বিষয়টি খতিয়ে দেখছে বিমান নিরাপত্তা সংক্রান্ত আধিকারিকরা।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.