প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেত্রী ইলা বাগচী :দেখুন ভিডিও

deshersamay

Share article:

বনগাঁ: বৌমাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে রবিবার সকালে গ্রেফতার করা হল গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেত্রী ইলা বাগচীকে।

এদিন গাইঘাটা থানা চত্বরে তৃণমূল নেত্রীকে দেখেই স্থানীয় মানুষ চোর চোর শ্লোগান তুলে পচা ডিম মাখিয়ে দেন ইলাবাগচীর মুখে ।

বৌমা অর্পিতা বিশ্বাসের অভিযোগ, তাঁকে ইলা গলা টিপে খুনের চেষ্টাও করেছিল। ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। আদালতে পুলিশ ইলাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে। দেখুন ভিডিও

রবিবার গাইঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃত নেত্রীর পুত্র বধু অর্পিতা বিশ্বাসের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

এই ঘটনায় পলাতক অভিযোগকারিণীর স্বামী রাহুল বাগচী ও শ্বশুর পিনাকী রঞ্জন বাগচী। জানা গিয়েছে, ২০২২ সালে ভালোবাসা করে রাহুল বাগচীর সাথে বিয়ে হয় অর্পিতার। অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে স্বামী রাহুল, শ্বশুর পিনাকী রঞ্জন ও শাশুড়ি ইলা বাগচী মানসিক ও শারীরিক অত্যাচার করত। একাধিক বার রান্নার সময় গ্যাসের পাইপ খুলে দিয়ে মারার চেষ্টা পর্যন্ত করা হয়।

২০২৩ সালে ৭ মার্চ অভিযুক্তরা জুতো দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় অর্পিতাকে। জানা গিয়েছে, এর পর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি। গত ২৭ এপ্রিল রাস্তায় মায়ের সঙ্গে বের হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর চলতি মাসের ১৫ তারিখ রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলা বাগচী অর্পিতার গলা টিপে খুনের চেষ্টা করে। গত ১৮ তারিখ থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা। আজ রবিবার ইলা বাগচীকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। 

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন