এড ভিউ(AD VEW) এর প্রী পূজা ফোটো শুটে বনগাঁর বিপাশা , ঝাড়খন্ডের তানশী , কী বলছেন ক্ষুদে দুই দূর্গা : দেখুন ভিডিও
deshersamay


টুকটুকে লাল পেড়ে সাদা শাড়ি, সাবেকি গয়নায় সেজে ক্যামেরার সামনে দেবী দুর্গার রুপে ছবি তুলতে ঝাড়খন্ড থেকে বনগাঁয় ছুটে এসেছেন বছর আটের তানশী সাহা(Tanshi Saha)।
দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হতেই এড ভিউ – এর আগমনী বা প্রি-পূজা ফোটোশুট চলছে বনগাঁয় !
আর সেখানেই ভিড় জমিয়েছেন বড় দের সঙ্গে ক্ষুদে মডেলরাও ।

AD VEW-এর ক্ষুদে দুর্গারা কি বলছেন দেখুন ভিডিও
প্রতি বছর পুজো আসলেই ইনস্টাগ্রাম জুড়ে ধুম পড়ে যায় ‘জ্যান্ত’ দুর্গার। কাশবন, পদ্মপুকুর, কুমোরটুলি থেকে উঁকি দিচ্ছে ‘জ্যান্ত’ দুর্গারা। সঙ্গে কখনও-কখনও লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতীও থাকে। অধিকাংশ সময়ে দুর্গারই বিভিন্ন রূপ ধরা পড়ে সেসব ছবিতে। শেষ পাঁচ বছর ধরে এমন আগমণী ফটোশুটে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফি বছর কুমোরটুলিতে ভিড় জমান দেশ-বিদেশ থেকে আসা ফটোগ্রাফারের দল।

সেই তালিকায় এখন ভিড় বেড়েছে মডেলদেরও। কাঠামোর সঙ্গে ছবিতোলা শহরের নয়া ট্রেন্ড। এছাড়াও দুর্গার নানা রূপ, একচিলতে পুরাণ তুলে ধরতেও চেষ্টা করেন এখনকার মেকআপ আর্টিস্টরা। শহরের বড় পুজোর মধ্যে যেমন চলে থিমের লড়াই, তেমনই মেকআপ আর্টিস্টদের মধ্যে চলে ভাবনা নিয়ে ঠাণ্ডা লড়াই। কে, কার দুর্গাকে কতটা ভাল সাজাতে পারবেন, কত বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারলেন, তা-ই নিয়ে চেষ্টার কোনও ত্রুটি থাকে না। আবার এই দুর্গারাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন।

এড ভিউ এর মেকআপ আর্টিস্ট অনামিকার কথায় পৃথিবীর প্রত্যেকটি মেয়েই মা দুর্গার রূপ এবং মেয়েরাই পারে নতুন জীবন দিতে। তাঁর কথায়, “প্রত্যেকটি মেয়ের মধ্যেই আদি শক্তির রূপ বর্তমান। তা-ই আমরা জগৎ-জননী মায়ের মধ্যে একজন নারীকে তুলে ধরেছি। আমার কাছে একজন নারীই মা দুর্গার রূপ।” এই থিমেই এড ভিউ এবার তাঁদের ঊমাদেরকে সাজিয়েছেন। লাল-পাড় সাদা শাড়িতে ঊমা ।



