Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

এবার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল ,গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: জোর করে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম শংকর আঢ্য। তিনি বনগাঁ পুরসভা প্রাক্তন প্রধান। বনগাঁর প্রতাপগড়ের বাসিন্দা রাজা বিশ্বাস তাঁর বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজা ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন , যশোর রোডের পাশে গাইঘাটার দোগাছিয়া এলাকায় ৪৮ শতক জমির উপরে রাজা বিশ্বাসের একটি আইসক্রিম কারখানা ছিল। ওই আইসক্রিম কারখানাটির মান উন্নয়নের কথা বলে ২০১৭ সালে শংকর বাবু রাজার সঙ্গে যোগাযোগ করেন। সেই সময় রাজা তাঁর কথায় রাজিও হয়ে যান।

অভিযোগ, পরের বছরই শংকরের লোকজন ওই আইসক্রিম কারখানায় তালা লাগিয়ে দেন। তার কিছুদিন পরেই রাতে জোর করে রাজার কাছ থেকে ওই জমি শঙ্কর লিখিয়ে নেন। দেখুন ভিডিও

রাজ্যে পালা বদল হতেই ভয় ভেঙে অনেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। রাজাও তার জমি সহ আইসক্রিম কারখানাটি ফেরত পেতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও এবিষয়ে তথ্য জানতে শংকরের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি এখনও পর্যন্ত ৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bongaon #LandGrabAllegation #PropertyDispute #BreakingNews

WestBengalNews #PoliticalControversy #BongaonNews

LandRights #FormerMunicipalChairman #North24Parganas

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন