প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘দুর্নীতিমুক্ত নতুন পশ্চিমবঙ্গ গড়াই লক্ষ্য’, বনগাঁয় জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে বার্তা দিলেন খাদ্যমন্ত্রী : দেখুন ভিডিও

deshersamay

Share article:

রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকে শুরু হওয়া বনগাঁর ‘জনকল্যাণ শিবির’ গুলি-পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

এদিন  প্রতাপগড়-সহ একাধিক শিবির পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও প্রয়োজনের কথা শোনেন তিনি। এই শিবিরগুলির মূল লক্ষ্য যে সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক উপায়ে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং রাজ্যকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা, তা আরও একবার এদিন স্পষ্ট করে দেন খাদ্যমন্ত্রী।

দেখুন ভিডিও

বিভিন্ন শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, “এই জনকল্যাণ শিবির করার মূল উদ্দেশ্যই হলো সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন ও সঠিক পরিষেবা দেওয়া। সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে তাঁদের প্রাপ্য সরকারি সুবিধা কোনো রকম হেনস্থা বা জটিলতা ছাড়াই  সঠিক পদ্ধতিতে নিজেরা পেয়ে যান, তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ।”

এদিন রাজ্যের পূর্বতন রাজনৈতিক শাসনব্যবস্থাকে কড়া ভাষায় আক্রমণ করেন খাদ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকার যেভাবে সর্বস্তরে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, “আগের সরকারের আমলের সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে রাজ্যকে মুক্ত করাই আমাদের প্রধান অঙ্গীকার। সমস্ত রকম দুর্নীতিকে সমূলে উপড়ে ফেলে পশ্চিমবঙ্গকে একটি স্বচ্ছ, জনমুখী এবং সম্পূর্ণ নতুন পশ্চিমবঙ্গ হিসেবে দেশের সামনে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন