প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•গ্রেফতার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ,বেআইনি অস্ত্র রাখার অভিযোগ : দেখুন ভিডিও •‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন?

Covid restriction in West Bengal: রাত ১০টা পর্যন্ত ৫০% গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন, পার্লার,বিধি শিথিল করল নবান্ন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গত ২ জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল ৩ জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশিকাই বহাল ছিল এ কয়েক দিন। কিন্তু এ বার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল সেলুন এবং বিউটি পার্লারের ক্ষেত্রে। এবার ৫০ শতাংশ জনসংখ্যা নিয়ে সেলুন এবং বিউটি পার্লাররাত ১০ দশটা পর্যন্ত খোলার রাখার অনুমতি মিলল। শনিবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে নবান্ন।

তবে সেলুন বা বিউটি পার্লার খুললেও মানতে হবে কোভিডবিধি। নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১০টা পর্যন্ত সেলুন আর বিউটি পার্লারগুলি খোলা রাখা যাবে। ৫০ শতাংশ জনসংখ্যা নিয়েই সেখানে কাজ চলবে।

কড়াভাবে পালন করতে হবে দূরত্ববিধি। কর্মীদের সকলের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। তাছাড়া সেলুন বা পার্লার কর্তৃপক্ষকে কাস্টমারদের টিকাকরণও সুনিশ্চিত করতে হবে। নিয়মিত স্যানিটাইজেশনের উপরেও জোর দিতে বলা হয়েছে এই সমস্ত সেলুন এবং বিউটি পার্লারে।


গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে কোভিড বিধিনিষেধ ফের বলবৎ করা হয়েছে। লোকাল ট্রেন থেকে শুরু করে জিম, পার্লার, স্কুল কলেজ, সবেতেই বিধি বেঁধে দিয়েছিল সরকার। কোভিড দিন দিন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। কিছুতেই সংক্রমণ রোখা যাচ্ছে না। তবে তার মাঝেই সেলুন আর পার্লারে কিছুটা ছাড় দিল নবান্ন। আর সব কিছু খোলা থাকলেও কেন সেলুন আর পার্লার বন্ধ করে দেওয়া হয়েছে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কারণ সেখানেও অনেকের রুজি-রোজগার নির্ভর করে আছে। সেসব বিবেচনা করেই বিধি শিথিল করে দেওয়া হল। তবে এখনও সুইমিং পুল বা জিম খোলার অনুমতি মেলেনি। সবুজ সংকেত কেবল পার্লার আর সেলুনেই।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। কলকাতায় আক্রান্ত সাত হাজার ৪৮৪ জন। শুধু মহানগরীতেই নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়ছে নতুন সংক্রমণ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন