Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

CM Mamata Banerjee on Sunita Williamsসুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী মমতার

deshersamay

Share article:

নিরাপদে ফিরলেন সুনীতারা। উচ্ছ্বসিত গোটা বিশ্ব। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছাবার্তা। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসকে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে আমাদের দেশে। ‘ভারতকন্যা’কে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেখানেই ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দীর্ঘদিন বাদে সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন, এতে আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত।’

বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে (ভারতীয় সময়) স্পেসএক্সের মহাকাশযান অবতরণ করে। মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক স্পেস সেন্টারে গিয়েছিলেন সুনীতারা। বদলে থাকতে হয়েছে নয় মাস। মমতা বলেন, ‘আপনাদের সাহস, আপনাদের প্রত্যাবর্তন, সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য আমার শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

মঙ্গলবার সারা রাত জেগেছিল গোটা বিশ্ব। সুনীতাদের ফেরার অপেক্ষায় ছিল ভারতও। এ দেশের সঙ্গে নাড়ির টান রয়েছে সুনীতা উইলিয়ামসের। তাঁর পৈতৃক গ্রাম গুজরাটের ঝুলাসান। সুনীতার প্রত্যাবর্তনে সেখানেও উদযাপন করা হয়েছে মঙ্গলবার রাতে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুনীতাকে ‘ভারতকন্যা’ বলে অভিহিত করেছেন।

Advertisement
Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন