Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

 Buxar-Tatanagar Express বক্সার টাটানগর এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা

deshersamay

Share article:

ফের চলন্ত ট্রেনের কামরায় আগুন। বক্সার টাটানগর এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। পুরুলিয়ার ছররা এলাকার কাছে ঘটনাটি ঘটে। হঠাৎই চলন্ত ট্রেনে আগুন লাগতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যাচ্ছেন রেলের আধিকারিকররা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কী কারণে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এ ঘটনা।

জানা যাচ্ছে, বক্সার থেকে এদিন দুপুরে পুরুলিয়ায় ঢোকার মুখে আচমকা ট্রেনটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 

Advertisement
Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন