Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

BSF: সীমান্তে গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকছে অনুপ্রবেশকারীরা ! রাজ্যের পাঁচ জেলার জেলাশাসককে চিঠি দিলেন বিএসএফ-এর শীর্ষ কর্তা

deshersamay

Share article:

দেশের সময় : সীমান্তে অতন্দ্র প্রহরায় বিএসএফ। কিন্তু এর মধ্যেও কুয়াশা আর রাতের অন্ধকারকে সঙ্গী করে ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। বিএসএফ-এর দাবি, রাতের অন্ধকারে সীমান্তে থাকা বড় বড় ফসলের গাছের জন্য অনুপ্রবেশকারীদের দেখতে পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। সেই বড় বড় গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকছে অনুপ্রবেশকারীরা। সেই কারণে এবার বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা,  নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের মতো পাঁচটি জেলার জেলাশাসককে চিঠি দিয়েছেন।

চিঠিতে মনিন্দর সিং জেলাশাসকদের কাছে অনুরোধ করেছেন, প্রশাসন যেন কৃষকদের বোঝায় সীমান্তে কৃষকরা দীর্ঘাকায় আকৃতির বড় ধরনের কোনও ফলের গাছ বা সবজির গাছ না লাগায়। সীমান্ত এলাকায় চাষবাসের নীতির ক্ষেত্রে এ ব্যাপারে বদল আনার প্রস্তাব দিয়েছেন তিনি। ছোট ছোট সবজি গাছ লাগানো হলে অনুপ্রবেশকারীরা রাতের অন্ধকারে লুকাতে পারবে না। বিএসএফের পক্ষে নজরদারি করার সুবিধা হবে। সেই কারণে জেলা শাসকদের এই চিঠি দিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি।

বস্তুত, উত্তর হোক বা দক্ষিণ, রাজ্যের  বিভিন্ন জেলায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। কখনও বা পাচারের খবর প্রকাশ্যে আসবে। এবার সেই সব কিছু রোখার জন্য বিএসএফএর এই উদ্যোগ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন