Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

বিপুল টাকার তোলাবাজি,খুনের হুমকি! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত

deshersamay

Share article:

প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত কে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বিপুল টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে। সোমবার রাতে
নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই নিয়ে এখনও পর্যন্ত বিধাননগর উত্তর থানার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন সব্যসাচী।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত নির্বাচনে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন সব্যসাচী। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন এবং একসময় বিধাননগর পুরসভার মেয়র পদও সামলেছেন। বর্তমানে তিনি ছিলেন বিধাননগর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলেই সব্যসাচী দত্তর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে এক স্থানীয় ব্যবসায়ী। ওই ব্যবসায়ী দাবি করেছেন, আজ থেকে বছর আটেক আগে, অর্থাৎ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সব্যসাচী দত্ত তাঁর কাছ থেকে নগদ এক কোটি টাকা তোলা নিয়েছিলেন।

ব্যবসায়ীর অভিযোগ, শুধুমাত্র কোটি টাকার তোলাবাজিই নয়, দিনের পর দিন তাঁকে সাংঘাতিকভাবে মানসিক নির্যাতন করা হয়েছে এবং মুখ খুললে সরাসরি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। অবশেষে সোমবার পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।

ব্যবসায়ীর সেই মারাত্মক অভিযোগপত্র হাতে পাওয়ার পরেই নড়েচড়ে বসে বিধাননগর উত্তর থানার পুলিশ প্রশাসন। সোমবার রাতেই নিউটাউনের একটি বহুতল আবাসনে সব্যসাচীর নিজস্ব ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকে প্রথমে সব্যসাচী দত্তকে আটক করা হয়, শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে গ্রেফতার হন তিনি।

মঙ্গলবার সকালেই সব্যসাচী দত্তকে বিধাননগর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। তবে এই হাই-প্রোফাইল গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত বিধাননগর উত্তর থানার তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন