প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বিদ্যুৎ বিলের নামে সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন এক কলেজ অধ্যাপিকা : দেখুন ভিডিও

deshersamay

Share article:


দেশের সময় : হাবরার বানিপুর মহিলা কলেজের অধ্যাপিকা নন্দিনী হালদারের মোবাইলে সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিডিএফ পাঠানো হয়েছে, সেটি খুলে দেখতে হবে।

কোনওরকম সন্দেহ না করেই পিডিএফ ফাইলটি খুলে ফেলেন তিনি। অভিযোগ, ফাইলটি খোলার সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায় এবং ফোনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে।

কিছুক্ষণ পরে তাঁর মেয়ে ফোনটি চালু করতে সক্ষম হলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে দু’দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।দেখুন ভিডিও

ঘটনার পরই ব্যাঙ্কে ছুটে যান মা ও মেয়ে। পরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নন্দিনী দেবীর আবেদন, অপরিচিত নম্বর থেকে আসা কোনও পিডিএফ, লিঙ্ক বা ফাইল যাচাই না করে কখনও খুলবেন না। সামান্য অসতর্কতায় মুহূর্তের মধ্যেই হারিয়ে যেতে পারে কষ্টার্জিত সঞ্চয়।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন