Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangladesh Plane Crash:  ঢাকায় স্কুলের উপরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক জনের ,আহত কমপক্ষে ৩০ জন

deshersamay

Share article:

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। প্রাণ হারিয়েছেন অন্তত এক জন। দগ্ধ গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। তার পরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে। ওই স্কুলে আগুন ধরে যায়। এই ঘটনায় কত জন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের এফ-৭ বিমানটি ভেঙে পড়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় ওই বিমান। দমকল বিভাগের আধিকারিক লিমা খান প্রথম আলোকে জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। সেখানে কাজ করছে দমকলের তিনটি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সেখানে আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য মোতায়েন করা হয়েছে বিজিবি।

ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের বেশিরভাগই পড়ুয়া। উত্তরার ওই মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে জড়ো হয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা। সেই স্কুলের শিক্ষক সবুজ মিয়াঁ প্রথম আলোকে জানিয়েছেন, বিমানটি যখন ভবনে ভেঙে পড়ে, তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু পডুয়া স্কুলের ভিতরেই ছিল। অনেক অভিভাবকই উদ্বেগ প্রকাশ করেছেন। ফেরদৌসি বেগম নামে এক অভিভাবিকা জানিয়েছেন, তাঁর কন্যা স্কুলের ভিতরে আটকে রয়েছেন। তার সঙ্গে এখনও কোনও যোগাযোগ করতে পারেননি।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন