প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

Bangladesh-Pakistan: বাংলাদেশে এসে চিকেনস নেকের কাছেই ঘুরঘুর করছে পাকিস্তান? সমঝে দিলেন ভারতের সেনা প্রধান

deshersamay

Share article:

বেশি বাড়াবাড়ি ঠিক নয়, সময় এলে আগ্রাসন দেখাতে পারে ভারতও, বাংলাদেশকে এই কথা বুঝিয়ে দিলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। সম্প্রতিই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অতিরিক্ত বন্ধুত্ব এবং বাংলাদেশে ঘনঘন পাক সেনা প্রধানের সফরকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত। এরই মধ্যে গোয়েন্দা সূত্রে খবর, চিকেনস নেকও দেখতে গিয়েছিলেন পাকিস্তানি গুপ্তচররা। এরপরই ভারতের কড়া বার্তা।

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই নতুন বাংলাদেশের বন্ধুত্ব বেড়েছে পাকিস্তানের সঙ্গে। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে একদিন স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়েছিল বাংলাদেশকে, সেই বাংলাদেশই এখন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে। গত জানুয়ারিতে বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান গিয়েছিলেন পাকিস্তান সফরে। পাল্টা নানা অছিলায় বাংলাদেশে আসছেন পাকিস্তান সেনাবাহিনী থেকে গোয়েন্দা বাহিনীর প্রধানরাও। তারা আবার আলাদাভাবে দেখা করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও।

গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের ‘চিকেনস নেক’ সংলগ্ন এলাকাতে ঢোকে পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরা ছিলেন। হঠাৎ পাকিস্তানের ‘চিকেনস নেক’ ঘুরে দেখার কী প্রয়োজন পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এটা উভয় পক্ষই বুঝবে। আমরাও আগ্রাসী হতে পারি”। পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, একটা দেশের জন্য একটি শব্দ ব্যবহার হয়। সন্ত্রাসের আঁতুড়ঘর। প্রতিবেশী দেশে এসে সীমান্তে যাচ্ছে, এটা যথেষ্ট উদ্বেগের বিষয়..যাতে পড়শি মাটি ব্যবহার করে এ দেশে জঙ্গি না পাঠায়, সেটাই ভাবনা।

Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন