Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangladesh: অবশেষে বাংলাদেশের ভোটের দিনক্ষণ ঘোষণা মহম্মদ ইউনূসের

deshersamay

Share article:

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সেই দাবি মেনে না নিলেও অবশেষে বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দেওয়ার সময় ভোটের কথা ঘোষণা করেন তিনি। ভোটের বিষয়ে আলোচনা শুরু করার বার্তাও দেন তিনি।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস শুক্রবার একটু আগে জাতির উদ্দেশে ভাষণে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টা জানান, ভোটের বিস্তারিত দিনক্ষণ বা রোড ম্যাপ নির্বাচন কমিশন জানিয়ে দেবে।

ইউনুসের ঘোষণা অনুযায়ী বিএনপির দাবি মানল না সরকার। এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম শক্তি বিএনপি ডিসেম্বর বা তার আগে ভোট চেয়ে জোরালো দাবি তুলেছিল। তাদের বক্তব্য ছিল কোনও অবস্থাতেই ভোট ডিসেম্বরের পরে হওয়ার কোনও প্রয়োজন নেই।

অন্যদিকে জামায়াতে ইসলামি এপ্রিলের মধ্যে ভোট চেয়েছিল। দুদিন আগেই জামাতের আমির শফিকুর রহমান এই দাবি জানিয়েছিলেন। ইউনুস শেষ পর্যন্ত বিএনপি নয়, জামাতের দাবি পূরণ করার চেষ্টা করলেন।
ইউনুস বলেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহিদদের আত্মা তৃপ্তি পাবে। তাঁদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক।

মহম্মদ ইউনূসের আবেদন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। সেই লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে ব্যাপারেও আর্জি জানিয়েছেন তিনি।

ইউনুস বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি বন্ধুরা নয়া বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অপপ্রচারে লিপ্ত।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত এবং বাংলাদেশকে ফের করায়ত্ব করতে।’

ইউনুস মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া সংক্রান্ত প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেন।

বাংলাদেশবাসীর উদ্দেশে ইউনূস বলেন, “দেশের বাইরের কোনও শক্তির কাছে স্বার্থ বিকিয়ে দেবেন না।” একই সঙ্গে তিনি নিশ্চিত করতে বলেন, যে সরকার ক্ষমতায় আসবে, তারা যেন দেশকে দুর্নীতি-মুক্ত রাখে। তিনি চান, দেশে কোনও চাঁদাবাজি, সিন্ডিকেট বাজি না চলে।

প্রধান উপদেষ্টার বক্তব্য, এটা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। সেটা মাথায় রেখেই ভোটারদের ভোট দেওয়ার কথা বলেন তিনি। ছাত্র অভ্যুত্থানের পর এই ভোটের গুরুত্ব বুঝিয়ে ইউনূস আসন্ন ভোটকে ‘ঐতিহাসিক’ বলে ব্যাখ্যা করেন।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন