Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon News : বনগাঁয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনি ভেবে আইনজীবী স্বামীকে গণধোলাই

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বনগাঁয় (Bangaon)। তাঁর মৃতদেহ উদ্ধারের পর ওই বধূর স্বামীকেই খুনি হিসেবে দেগে দেন স্থানীয়রা। উত্তেজিত জনতা তাঁকে আক্রমণ করে, গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শক্তিগড় নরোত্তমপল্লী এলাকায়।

মৃতের নাম প্রিয়া সেন (২২)। তাঁর স্বামী রথিন সেন পেশায় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। তাঁদের দু’বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। রথিন জানিয়েছেন তাঁর স্ত্রী আত্মঘাতী হয়েছেন। কিন্তু তা মানতে নারাজ জনগণ।

অভিযোগ, শুক্রবার রাতে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হলে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। খুনের অভিযোগ তোলা হয় রথিনের বিরুদ্ধে। এরপরই তাঁকে আটকে তাঁর উপর চড়াও হয় স্থানীয়রা। ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

ভাঙচুর করা হয়েছে বাড়ি, এমনকি ওই আইনজীবীর বাইকও ভেঙে দেওয়া হয়েছে। খবর পেয়েছে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী। তারাই আইনজীবী ও তার পরিবারকে উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার থানায় নিয়ে আসে। সত্যিই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন কিনা, তাঁর মৃত্যুর পিছনে কী রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন