Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

BANGAON NEWSবনগাঁ থানায় দুষ্কৃতি হামলা ভাঙচুড় : দেখুন ভিডিও

deshersamay

Share article:
https://youtu.be/vD9-uw70Jl4?si=23-jx2T2O7-HkqRI

দেশের সময় , বনগাঁ: থানা থেকে দুষ্কৃতিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে  থানা ভাঙচুর করলো একদল উত্তেজিত জনতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বনগাঁ থানায়। পুলিশ–জনতা খন্ড যুদ্ধে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। 

https://youtu.be/YGUDxA8Ooig?si=mlMT5epoXAkaIVoj

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বনগাঁর মতিগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় এদিন সন্ধ্যার সময় নিজেদের কাজে ব্যস্ত ছিলেন মাদ্রাসার আবাসিকেরা  । আর সেই সময় হঠাৎ করেই এক সশস্ত্র দুষ্কৃতী এতিমখানার ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালাতে থাকে।

আর এই হামলায় মাদ্রাসার দুজন শিক্ষকসহ বেশ কয়েকজন জখম হন। যদিও হামলাকারীকে পরে ধরে ফেলেন মাদ্রাসার আবাসিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে হামলাকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এই হামলার ঘটনার প্রতিবাদে এদিন মাদ্রাসার সামনে বনগাঁ–বাগদা রোড অবরোধ করেন মাদ্রাসার আবাসিকেরা। এর ফলে বাগদা রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বনগাঁ থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতার হাতে তিনি হেনস্থার শিকার হন।

এরপর উত্তেজিত জনতা বনগাঁ থানায় হাজির হয়ে ধৃত অভিযুক্তকে থানার লকআপ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শুরু করে ব্যাপক ভাঙচুর। ঘটনার খবর পেয়ে বনগাঁ থানায় হাজির হন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ আধিকারিকেরা।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ  লাঠি চালাতে বাধ্য হয়। শুরু হয়ে যায় পুলিশের সাথে খন্ড যুদ্ধ। আর এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি সামলাতে আশপাশের থানার পুলিশ কর্মীরাও বনগাঁ থানায় হাজির হন। অন্যদিকে, অস্ত্রের আঘাতে জখম চারজনকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।‌ এলাকায় চলছে পুলিশের টহলদারি ।

https://youtu.be/vD9-uw70Jl4?si=l6W09JAO9X59pJUA
Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন